গীতসংহিতা 112
112
ভক্তের আনন্দ
1প্রভু পরমেশ্বরের প্রশংসা কর ধন্য সেই জন,
যে তাঁকে সম্ভ্রম করে,
তাঁর নির্দেশ পালনে যার পরম আনন্দ।
2পৃথিবীতে তার সন্তানেরা হবে ক্ষমতার অধিকারী,
তার বংশধরেরা হবে আশিস প্রাপ্ত।
3সম্পদে ঐশ্বর্যে পূর্ণ হবে তার গৃহ,
তার ধর্মনিষ্ঠা হবে চিরস্থায়ী।
4সজ্জনের কাছে প্রভু পরমেশ্বর অন্ধকারেও জ্যোতি স্বরূপ,
সে কৃপাময়, স্নেহশীল ও ধর্মনিষ্ঠ।
5যে দয়াপরবশ হয়ে ঋণ দেয়,
ন্যায়সঙ্গত পথে নিষ্পন্ন করে বিষয়কর্ম, তার মঙ্গল হয়।
6সে কখনও হবে না বিচলিত,
তার স্মৃতি চির অম্লান সবার অন্তরে।
7অশুভ সংবাদে সে হয় না ভীত, তার চিত্ত সুস্থির,
প্রভুর উপরে তার গভীর আস্থা, ভয়ে বা উৎকণ্ঠায় সে অতিষ্ঠ হয় না,
8তার চিত্ত স্থিরপ্রতিষ্ঠ, তাই সে ভয় করে না,
সে প্রত্যক্ষ করবে শত্রুর পরাজয় এই তার নিশ্চিত প্রত্যয়।
9সে মুক্ত হস্তে দীন দরিদ্রদের দান করে,
তার ধর্মশীলতা চিরস্থায়ী, গৌরবে হবে সে উচ্চশির।#২ করি 9:9
10দুর্জন এসব দেখে রোষে জর্জরিত হবে,
কোপানলে জ্বলে যাবে বুক, সে ডুবে যাবে হতাশায়।
Currently Selected:
গীতসংহিতা 112: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.