গীতসংহিতা 111
111
প্রভু পরমেশ্বরের মহান কীর্তির প্রশংসা
1প্রভু পরমেশ্বরের গুণকীর্তন কর!
সারা অন্তর দিয়ে আমি করব প্রভুর স্তবগান সজ্জনদের সভায়,
জনসমাবেশে।
2প্রভু পরমেশ্বরের কীর্তি পরম বিস্ময়কর, যারা তাঁর কীর্তি দেখে আনন্দিত হয়,
তারাই জানতে চায় এ কীর্তির প্রকৃত মর্ম।
3তাঁর সকল কর্ম গৌরব ও মহিমামণ্ডিত,
শাশ্বত তাঁর ধার্মিকতা।
4তিনি করেছেন স্মরণীয় তাঁর পরমাশ্চর্য কীর্তিকলাপকে,
প্রভু পরমেশ্বর করুণাময় ও স্নেহশীল।
5যারা তাঁকে সম্ভ্রম করে তিনি করেন তাদের আহারের সংস্থান,
তিনি তাঁর স্থাপিত সন্ধি চুক্তির শর্ত সতত রাকেন স্মরণে।
6অন্যান্য জাতির দেশ তিনি তাঁর প্রজাদের দান করে
প্রকাশ করেছেন তাঁর পরাক্রম তাদের কাছে।
7সকল কর্মেই তিনি সত্যপরায়ণ ও ন্যায়নিষ্ঠ,
যথার্থ তাঁর সমস্ত নির্দেশ।
8তাঁর সকল কর্ম ও নির্দেশ, সত্য ও ন্যায়পরতায় রচিত,
প্রতিষ্ঠিত চিরকালের জন্য।
9তিনি আপন প্রজাদের করেছেন মুক্ত,
স্থাপন করেছেন তাদের সাথে শাশ্বত সন্ধিচুক্তি
পবিত্র ও মহাসম্ভ্রমশালী তাঁর নাম।
10প্রভু পরমেশ্বরের প্রতি সম্ভ্রমবোধেই প্রজ্ঞার সূজনা,
যারা মেনে চলে তাঁর অনুশাসন,
তারাই লাভ করে সেই প্রজ্ঞা তাঁর প্রশংসা হোক নিত্যস্থায়ী।#ইয়োব 28:28; হিতো 1:7; 9:10
Currently Selected:
গীতসংহিতা 111: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.