গীতসংহিতা 110
110
ঈশ্বর ও তাঁর মনোনীত রাজা দাউদের ভজন
1প্রভু পরমেশ্বর বলেন আমার প্রভুকে, যিনি আমার রাজা:
তুমি আমার দক্ষিণে বস,
যতক্ষণ না তোমার শত্রুদের আমি করি তোমার পাদপীঠ।#মথি 22:44; মার্ক 12:36; লুক 20:42-43; প্রেরিত 2:34-35; ১ করি 15:25; ইফি 1:20-22; কল 3:1#হিব্রু 1:13; 8:1; 10:12-13
2সিয়োন থেকে প্রভু পরমেশ্বর প্রেরণ করবেন তোমার পরাক্রমের রাজদণ্ড,
তোমার শত্রুদলের মাঝে রাজত্ব করবে তুমি।
3যেদিন তুমি পবিত্র পর্বতে তোমার বাহিনীকে
পরিচালনা করবে শত্রুর বিরুদ্ধে সে দিন তোমার প্রজাবৃন্দ
স্বেচ্ছায় নিজেদের করবে উৎসর্গ,
ঊষার শিশিরের মত তরুণদল আসবে তোমার কাছে।
4শপথ করেছেন প্রভু পরমেশ্বর,
তাঁর সঙ্কল্পের হবে না অন্যথা।
মল্কীষেদকের প্রথা অনুযায়ী তুমি হবে চিরকালের জন্য নিযুক্ত পুরোহিত।#হিব্রু 5:6; 6:20; 7:17,21
5প্রভু তোমার দক্ষিণে আছেন,
তাঁর ক্রোধের দিনে তিনি রাজাদের করবেন চূর্ণ।
6তিনি জাতিসমূহের বিচার করবেন,
মৃতদেহে পরিপূর্ণ করবেন যুদ্ধক্ষেত্র,
সকল দেশের নেতৃবৃন্দকে করবেন পরাজিত।
7চলার পথে স্রোত ধারা থেকে তিনি পান করবেন জল,
সতেজ হয়ে উঠবেন নবশক্তিতে, হবেন চিরবিজয়ী।
Currently Selected:
গীতসংহিতা 110: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.