YouVersion Logo
Search Icon

গীতসংহিতা 108

108
বিজয়লাভের জন্য ভক্তের প্রার্থনা
(গীত 57:7-11; 60:5-12)
দাউদের ভজন
1হে ঈশ্বর, হৃদয় আমার শান্ত,
অচঞ্চল, আমি গাইব তোমার গান,
করব তোমার মহিমা কীর্তন।
2বেজে ওঠ হে বীণা, ঝঙ্কার তোল হে সপ্ততন্ত্রী
আমি গাইব প্রভাতের জাগরণী গান।
3হে প্রভু পরমেশ্বর, জাতিবৃন্দের মাঝে
আমি করব তোমার স্তুতি, জনতার মাঝে আমি গাইব তোমার যশোগান।
4অবিচল তোমার প্রেম স্বর্গের চেয়েও মহান
তোমার ন্যায়নিষ্ঠা মেঘলোকস্পর্শী।
5হে ঈশ্বর, আকাশ মণ্ডলের ঊর্দ্ধে তুমি সমুন্নত হও,
তোমার মহিমা ব্যাপ্ত হোক সারা পৃথিবীতে।
6তোমার প্রিয়জনদের উদ্ধার কর তোমার দক্ষিণ হস্তের পরাক্রমে,
সহায় হও তাদের, হে ঈশ্বর, সাড়া দাও আমার ডাকে।
7ঈশ্বর আপন দিব্যধাম থেকে ঘোষণা করেছেনঃ
আমি বিজয়োল্লাসে শিখিম বিভাগ করব,
বণ্টন করব সুক্কোতের উপত্যকা।
8গিলিয়দ আমার, মনঃশিও আমার,
ইফ্রয়িম আমার শিরস্ত্রাণ,
যিহুদা আমার রাজদণ্ড।#প্রেরিত 1:20
9মোয়াব আমার প্রক্ষালন পাত্র
ইদোমের উপর আমি রাখব আমার পাদুকা,
ফিলিস্তিনীদের দেশে আমি করব বিজয়োল্লাস।
10কে আমাকে নিয়ে যাবে প্রাচীর ঘেরা নগরে?
কে দেখাবে আমাকে ইদোমের পথ?
11হে ঈশ্বর, তুমি কি আমাদের সত্যিই পরিত্যাগ করেছ?
হে ঈশ্বর, তুমি কি আমাদের সেনাবাহিনীর সঙ্গে আর করবে না অভিযান?
12শত্রুদের বিরুদ্ধে তুমি হও আমাদের সহায়,
মানুষের সাহায্য আমাদের উদ্ধারে অক্ষম।
13ঈশ্বরের শক্তিতে আমরা হব পরাক্রান্ত,
তিনি করবেন পদদলিত আমাদের শত্রুদের।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for গীতসংহিতা 108