হিতোপদেশ 29
29
1সংশোধনের জন্য তিরস্কার করলেও যে নিজের জিদ ছাড়ে না, অকস্মাৎ একদিন তার পতন হবে আর কখনও সে উঠবে না।
2সৎ ব্যক্তিরা যখন শাসন ক্ষমতায় থাকে তখন জনসাধারণ আনন্দিত হয়, কিন্তু দুর্জনেরা যখন ক্ষমতা দখল করে জনসাধারণ তখন দুঃখে জর্জরিত হয়।
3যে জ্ঞান লাভে আগ্রহী সে তার পিতাকে আনন্দিত করে, যে বারবণিতাদের সংসর্গ করে সে অপচয় করে তার ধনসম্পদ।
4ন্যায়বিচারের দ্বারা রাজা জাতিকে সুপ্রতিষ্ঠিত করেন, কিন্তু রাজা প্রজাদের পীড়ন করে অর্থ আদায় করলে দেশ ধ্বংস হয়ে যায়।
5যে ব্যক্তি তার প্রতিবেশীকে তোষামোদ করে সে তার জন্য ফাঁদ পাতে।
6দুষ্ট নিজের দুষ্কর্মের ফাঁদে নিজেই পড়ে, কিন্তু সৎ লোকেরা সুখে শান্তিতে থাকে।
7ন্যায়নিষ্ঠ ব্যক্তি দরিদ্রের অধিকার সম্পর্কে সচেতন, কিন্তু দুর্জনেরা এ বিষয়ে ভাবেই না।
8অপরের প্রতি যাদের কোন শ্রদ্ধা নেই সেই সমাজবিরোধীরা নগরে দাঙ্গাহাঙ্গামা বাধায়, কিন্তু জ্ঞানবানেরা উত্তেজনা প্রশমনের চেষ্টা করে।
9মূর্খের বিরুদ্ধে জ্ঞানবান যদি মামলা দায়ের করে, তাহলে মূর্খ তাকে ব্যঙ্গ বিদ্রূপ ও গালিগালাজ করে, সেখানে আর শান্তি থাকে না।
10রক্তপিপাসু লোক সৎব্যক্তিকে ঘৃণা করে কিন্তু ন্যায়পরায়ণ লোক তাদের প্রাণ রক্ষা#29:10 পাঠান্তর: ন্যায়পরায়ণ ব্যক্তিকে হত্যা করতে চায়। করে
11নির্বোধেরা বিনা দ্বিধায় তাদের ক্রোধ প্রকাশ করে কিন্তু জ্ঞানবানেরা নীরবে ক্রোধ সংবরণ করে।
12শাসনকর্তা যদি মিথ্যা কথায় কান দেয়, তাহলে তার অধস্তন কর্মচারীরা সকলেই মিথ্যাচারী হয়।
13দীনহীন ও অত্যাচারীর মধ্যে এক বিষয়ে সাদৃশ্য আছে- পরমেশ্বর তাদের উভয়েরই স্রষ্টা।
14যে রাজা দরিদ্রের প্রতি সুবিচার করেন তাঁর সিংহাসন দীর্ঘস্থায়ী হয়।
15শাসন এবং সংশোধন সন্তানদের পক্ষে মঙ্গলজনক, যে সন্তানকে নিজের ইচ্ছামত চলতে দেওয়া হয় সে তার মাতার লজ্জার কারণ হয়।
16দুষ্টেরা যখন কর্তৃত্ব করে তখন অপরাধের বাহুল্য ঘটে, কিন্তু ধার্মিকেরা তাদের পতন দেখবে।
17পুত্রকে শাসন কর, সে তোমাকে স্বস্তি দেবে, তার জন্য তুমি গর্ব করতে পারবে।
18ঈশ্বরের#29:18 পাঠান্তর: নেতৃত্বের অভাব নির্দেশ ছাড়া যে জাতি পরিচালিত হয় সে জাতি হয় উচ্ছৃঙ্খল, ধন্য সেই ব্যক্তি যে ঈশ্বরের বিধান মেনে চলে।
19কেবল মুখের কথায় ভৃত্যকে বশে রাখা যায় না, কারণ তোমার উপদেশ সে বুঝলেও তাতে কর্ণপাত করবে না।
20কোন চিন্তাভাবনা না করে যে কথা বলে তার চেয়ে একজন নিরেট মূর্খ ঢের ভাল।
21যে তার ভৃত্যকে শিশুকাল থেকেই যা চায় তা-ই দেয় সে দেখবে একদিন সেই ভৃত্যই তার সব কিছু আত্মসাৎ করে বসে আছে।#29:21 পাঠান্তর: সে দেখতে-বসে আছেঃ তাকে সে বশে রাখতে পারবে না।
22বদমেজাজী লোক সর্বদা ঝগড়া ও গোলযোগ বাধায়।
23দম্ভ মানুষের পতন ঘটায় কিন্তু বিনয়ী লোক সম্মানিত হয়।
24চোরের সঙ্গী তার নিজের শত্রু সে যদি সত্য প্রকাশ করে তবে আদালতে তার দণ্ড হয়, আবার মিথ্যা বললে তার উপর নেমে আসে ঈশ্বরের অভিশাপ।
25জনমতকে সমীহ করে চলা বিপজ্জনক, ঈশ্বরের উপর যে নির্ভর করে চলে সে নিরাপদ।
26শাসনকর্তার অনুগ্রহ লাভের চেষ্টা সকলেই করে, কিন্তু পরমেশ্বরের কাছ থেকেই পাওয়া যায় ন্যায়বিচার।
27ন্যায়নিষ্ঠেরা দুষ্টদের ঘৃণা করে, দুষ্টেরা ঘৃণা করে ন্যায়নিষ্ঠদের।
Currently Selected:
হিতোপদেশ 29: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.