YouVersion Logo
Search Icon

হিতোপদেশ 30

30
আগুরের প্রবচন
1যাকির পুত্র আগুরের প্রবচনমালা: হে ঈশ্বর তুমি কোথায়, কোথায় তুমি।! আমি বড় অসহায়!#30:1 এই পদের হিব্রু অস্পষ্ট:সম্ভাব্য পাঠ।
2মূর্খ আমি, মানুষ বলে অভিহিত হওয়ার যোগ্য নই,
মানুষের যে বোধ থাকা উচিত আমার তাও নেই।
3আমি কোন জ্ঞানলাভ করি নি পাই নি আমি ঈশ্বরের কোন পরিচয়।
4এমন কি কেউ আছে, যে স্বর্গে গিয়ে আবার ফিরে এসেছে?
সে কি বাতাসকে হাতের মুঠোয় ধরে রাখতে পারে? পারে কি সে কাপড়ে মুড়ে জল রাখতে?
সে কি পৃথিবীর সীমা নির্ধারণ করতে পারে? কে সে?
কেউ কি চেনে তাকে? চেনে কি তার বংশধরদের?
5ঈশ্বর তাঁর সমস্ত প্রতিশ্রুতি পূর্ণ করেন। যারা তাঁর শরণ নেয় তিনি তাদের ঢালের মত ঘিরে রেখে রক্ষা করেন। 6যে কথা তিনি কখনও বলেন নি সেই কথা যদি তাঁর নাম করে বল, তাহলে তিনি তোমাকে ভর্ৎসনা করবেন, তুমি মিথ্যাবাদী বলে প্রমাণিত হবে।
আরও কয়েকটি প্রবচন
7হে ঈশ্বর, এই জীবনে আমি দুটি জিনিস তোমার কাছে ভিক্ষা চাই। এ দুটি আমায় তুমি দিও। 8অলীকতা ও মিথ্যাভাষণ থেকে আমাকে দূরে রাখ এবং দারিদ্র্য ও ধনবাহুল্য কোনটাই আমাকে দিও না। আমার যতটুকু খাদ্য প্রয়োজন ততটুকুই দিও। 9কারণ তার চেয়ে বেশী পেলে আমি হয়তো বলব, পরমেশ্বর আবার কে? আর আমার যদি অভাব থাকে তাহলে হয়তো আমি চুরি করব, আমার আরাধ্য ঈশ্বরের নাম করব কলঙ্কিত।
10কোন মনিবের কাছে তার ভৃত্যের নিন্দা করো না, না হলে সেই ভৃত্যও তোমার নিন্দা করবে, তাতে তুমি অপদস্থ হবে।
11এক শ্রেণীর লোক আছে যারা, পিতামাতার নিন্দা করে, তাদের সমাদর করে না।
12এক শ্রেণীর লোক আছে যাদের জীবন কদর্য, অথচ তারা নিজেদের শুচিশুদ্ধ মনে করে।
13এক শ্রেণীর লোক আছে যারা নিজেদের সম্পর্কে খুব উচ্চধারণা পোষণকরে, অপরকে হেয়জ্ঞান করে।
14এক শ্রেণীর লোক আছে যারা বড় নিষ্ঠু। তারা নিমর্মভাবে দীনদুঃখীদের শোষণ করে, এ-ই তাদের জীবিকা। 15জোঁকের দুটি সন্তান আছে, তারা শুধু বলে,'দাও, আরও দাও।’ 16পাতালপুরী,বন্ধ্যা জঠর, খরাক্লিষ্ট শুষ্কভূমি, সর্বগ্রাসী অগ্নি- এই চারটি বিষয়কে তৃপ্ত করা যায় না।
17যে তার বৃদ্ধ পিতামাতাকে উপহাস ও অবজ্ঞা করে, চিল তার চোখ উপড়ে নিক, শকুন ছিঁড়ে খাক তাকে।
18চারটি বিষয় আমার কাছে দুর্বোধ্য, তাদের রহস্য আমি বুঝি না:
19চিলের আকাশে ওড়া, পাহাড় বেয়ে সাপের ওঠা, বিশাল সমুদ্রে জাহাজের ভেসে থাকা ও নরনারীর প্রেমপ্রীতি–—এই চারটি বিষয় আমার কাছে দুর্বোধ্য, দুর্জেয় এগুলির রহস্য।
20ব্যভিচার যে করে সে কামনা চরিতার্থ করে বলে ‘আমি কোন অন্যায় করিনি।’-
21-23চারটি বিষয় পৃথিবীর মানুষ সহ্যকরতে পারে না: ক্রীতদাস রাজা হলে, মূর্খ ইচ্ছামত খাদ্যবস্তু পেলে, কুরূপা নারী স্বামীলাভ করলে, এবং দাসী গৃহিণীর পদে অধিষ্ঠিত হলে- ধরণীর কাছেও এই চারটি বিষয় অসহ্য হয়ে ওঠে।
24পৃথিবীতে চার প্রকার প্রাণী আছে, যারা আকারে অতি ক্ষুদ্র হলেও বুদ্ধি তাদের প্রখর।
25যেমন পিঁপড়ে, তারা ক্ষুদ্র ও দুর্বল হলেও গ্রীষ্মকালে খাদ্য সঞ্চয় করে রাখে।
26শিয়াল সবল নয়, কিন্তু তারা গর্ত খুঁড়ে বাসা তৈরী করে।
27পঙ্গপালের কোন রাজা নেই তবুও তারা শৃঙ্খলাবদ্ধ হয়ে চলে।
28টিকটিকি ক্ষুদ্র হলেও রাজপ্রাসাদে থাকে।
29চার ধরণের প্রাণী আছে- যাদের চালচলন দেখার মত।
30সিংহ সবচেয়ে বলবান নির্ভীক পশু।
31গর্বিত মোরগ ও রামছাগল এবং শোভাযাত্রার পুরোভাগে রাজা।
32তুমি যদি মূর্খের মত নিজেকে বড় বলে ভাবো, কিম্বা মনে মনে অনিষ্টের পরিকল্পনা কর তাহলে ক্ষান্ত হও, আবার বিবেচনা কর। 33দই ঘাঁটলে ঘোল হয়, নাক খুঁটলে রক্তপাত হয়, আর রাগ খুঁচিয়ে তুললে ঝগড়া বাধে।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for হিতোপদেশ 30