YouVersion Logo
Search Icon

যিহিষ্কেল 48

48
গোষ্ঠীবর্গের মধ্যে ভূমি বিভাজন
1-7পূর্বে ভূমধ্যসাগর থেকে হেৎলোন নগর, হামাত গিরিপথ, এনোন নগর, দামাস্কাস এবং হামাতের মধ্যবর্তী সীমানা পর্যন্ত হবে দেশের উত্তর সীমা। প্রত্যেকটি গোষ্ঠী পূর্বদিক থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত এক একটি ভূ-খণ্ড পাবে এবং উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিত ভাবে গোষ্ঠীগুলি প্রত্যেকে সমপরিমাণ ভূখণ্ড পাবে:
দান,
আশের,
নপ্তালি,
মনশিঃ,
ইফ্রায়িম,
রূবেণ,
যিহুদা।
দেশের কেন্দ্রস্থলের বিশেষ অংশ
8এর পরবর্তী ভূখণ্ডটি বিশেষ কাজে ব্যবহারের জন্য পৃথক করে রাখতে হবে। দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত পরিমাণ এই ভূখণ্ড উত্তর-দক্ষিণ-পূর্ব-পশ্চিমে সমান হবে এবং প্রতিটি ইসরায়েলী গোষ্ঠীর প্রাপ্য অংশের সমরূপ হবে। এই অংশে থাকবে মন্দির।
9এই অংশের কেন্দ্রস্থলে দৈর্ঘ্য পঁচিশ হাজার হাত এবং প্রস্থে কুড়ি হাজার হাত পরিমিত বিশেষ স্থানটি প্রভু পরমেশ্বরের জন্য উৎসর্গ করতে হবে। 10এই পবিত্র এলাকার একটি অংশ পাবে পুরোহিতেরা। তাদের অংশ হবে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং উত্তর থেকে দক্ষিণে দশ হাজার হাত জমি। প্রভু পরমেশ্বরের মন্দির হবে এর মাঝখানে। 11এই পবিত্র এলাকার অধিকার শুধু সাদোকের বংশোদ্ভূত পুরোহিতেরাই লাভ করবে। এরা ছিল আমার একনিষ্ঠ সেবক। লেবী গোষ্ঠীর মত তারা অবশিষ্ট ইসরায়েলীদের সঙ্গে বিপথগামী হয়নি। 12তাই লেবীয়দের অংশের পরবর্তী বিশেষ এলাকাটি তারা পাবে এবং তাদের এলাকাটিই হবে সর্বাপেক্ষা পবিত্র। 13লেবীয়রাও একটি বিশেষ ভূখণ্ডের অধিকারী হবে, সেটি হবে পুরোহিতদের এলাকার দক্ষিণে এটিও হবে দৈর্ঘ্যে পূর্ব থেকে পশ্চিমে পঁচিশ হাজার হাত এবং প্রস্থে উত্তর-দক্ষিণে দশ হাজার হাত। 14প্রভু পরমেশ্বরের জন্য উৎসর্গীত স্থানটি হল দেশের মধ্যে সেরা জায়গা। এর কোন অংশই কাউকে বিক্রি বা বিনিময় বা হস্তান্তর করা যাবে না। এ স্থান পবিত্র, এ স্থান প্রভু পরমেশ্বরের।
15বিশেষ স্থানটির বাকী অংশ—যার পরিমাণ দৈর্ঘ্যে পঁচিশ হাজার হাত ও প্রস্থে পাঁচ হাজার হাত জনসাধারণের ব্যবহারের জন্য। তারা সেখানে বাস করতে পারে, জমি ব্যবহারও করতে পারে। এর কেন্দ্রস্থলে হবে নগরী। 16এর পরিমাপ হবে চারিদিকে চার হাজার পাঁচশো হাত। 17শহরের চারিদিকে সাধারণের জন্য দুশো পঞ্চাশ হাত করে খোলা জায়গা থাকবে। 18নগর তৈরী হয়ে যাবার পর পবিত্র এলাকার দক্ষিণ দিকের বাকী অংশ থাকবে পূর্বদিকে দশ হাজার হাত এবং পশ্চিমে দশ হাজার হাত। এই অংশটিতে নগরের অধিবাসীরা চাষ-আবাদ করবে। 19এই নগরে গোষ্ঠী নির্বিশেষে সমস্ত অধিবাসীই ঐ জমিতে চাষ-আবাদ করতে পারবে।
20দেশের কেন্দ্রস্থলে পৃথক করে রাখা নগরীসহ অঞ্চলটির মোট পরিমাণ হবে চারদিকে পঁচিশ হাজার হাত। পবিত্র অঞ্চল এবং নগরীর এলাকাভুক্ত জমির দুপাশে যা থাকবে তা শাসনকর্তার অধিকারভুক্ত হবে।
21-22এই অঞ্চলের পূর্ব ও পশ্চিম দিকে—যেখানে মন্দির অবস্থিত সেই স্থান, পুরোহিতদের জমি, লেবীয়দের জমি এবং নগরী ও বাকী জমি শাসনকর্তার অধিকারে থাকবে। পূর্ব দিকের পূর্বসীমান্ত, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে যিহুদীয়ার এলাকা এবং দক্ষিণে বিন্যামীনের এলাকা দিয়ে চিহ্নিত সীমানার মধ্যে এর অবস্থান।
অন্যান্য গোষ্ঠীবর্গের প্রাপ্য ভূখণ্ড
23-27বিশেষ ভূখণ্ডের দক্ষিণে অবশিষ্ট গোষ্ঠীবর্গ এক একটি করে ভূখণ্ড লাভ করবে, যে ভূখণ্ড দেশের পূর্ব সীমান্ত থেকে পশ্চিমে ভূমধ্যসাগর পর্যন্ত বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে পর্যায়ক্রমে উল্লিখিতভাবে গোষ্ঠীগুলি ভূমির অংশ পাবে:
বিন্যামীন,
শিমিয়োন,
ইষাখর,
সবুলুন
এবং গাদ।
28ঐ অংশের দক্ষিণের অঞ্চলটি দেওয়া হল গাদকে। তার জমির সীমানা দক্ষিণ-পশ্চিমে তামার থেকে কাদেশ-মেরিবাৎ প্রস্রবণ পর্যন্ত এবং উত্তর-পশ্চিমে মিশর সীমান্ত থেকে ভূমধ্যসাগর পর্যন্ত।
29সর্বাধিপতি প্রভু বললেন, এইভাবে ইসরায়েলী গোষ্ঠীবর্গের মধ্যে ভূমি বন্টন করতে হবে।
জেরুশালেমের তোরণদ্বার সমূহ
30-34জেরুশালেম নগরীতে প্রবেশের বারোটি তোরণদ্বার হবে। এর চারদিকের চারটি প্রাচীরের মাপ চার হাজার পাঁচশো হাত এবং এক একটি প্রাচীরে থাকবে তিনটি তোরণদ্বার। প্রত্যেকটি তোরণদ্বারের এক একটি গোষ্ঠীর নামে নামকরণ হবে। উত্তরের প্রাচীরের তিনটি তোরণদ্বারের নাম হবে রূবেণ, যিহুদা এবং লেবীয়রা নামে। পূর্ব প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: যোষেফ, বিন্যামীন ও দানের নামে। দক্ষিণ প্রাচীরের তোরণ তিনটির নামকরণ হবে: শিমিয়োন, ইষাখর ও সবুলুনের নামে এবং পশ্চিম প্রাচীরের তোরণ তিনটির নাম হবে: গাদ, আশের ও নপ্তালির নামে।#প্রকা 21:12-13 35নগরীর চার দেওয়ালের মোট পরিধি আঠারো হাজার হাত। এখন থেকে এই নগরীর নাম হবে “এখানে বিরাজমান প্রভু পরমেশ্বর!’’

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in