দানিয়েল ভূমিকা
ভূমিকা
ইহুদীরা যখন এক বিধর্মী রাজার নিদারুণ অত্যাচারে ভীষণভাবে নিপীড়িত হচ্ছিল, দানিয়েলের পুস্তকটি সেই সময় লেখা। কাহিনী ও দর্শনের বিবরণ দিয়ে লেখক তাঁর সমকালীন লোকদের মনে এই আশা ও ভরসা জাগিয়ে অনুপ্রেরণা দিয়েছিলেন যে, ঈশ্বর ঐ স্বৈরাচারীর পতন ঘটাবেন এবং ঈশ্বরের প্রজাদের সার্বভৌম অধিকার পুনরুদ্ধার করবেন।
পুস্তকটির দুটি প্রধান ভাগ: (1) দানিয়েল ও তাঁর নির্বাসিত জীবনের কয়েকজন সঙ্গীর কাহিনী, যাঁরা ঈশ্বরের উপর অকুণ্ঠ বিশ্বাস ও বাধ্যতার গুণে তাঁদের শত্রুদের উপর জয়লাভে সমর্থ হয়েছিলেন। এই কাহিনীগুলি ব্যাবিলনীয় ও পারসিক সম্রাটদের রাজত্বকালের কাহিনী। (2) দানিয়েলের দেখা পর পর প্রতীকী দর্শনগুলি কতকগুলি সাম্রাজ্যের পর পর উত্থান ও পতনের পূর্বাভাস যা শুরু হবে ব্যাবিলন থেকে এবং বিধর্মী অত্যাচারী রাজার পতন হবে। ঈশ্বরের প্রজাবৃন্দ বিজয়লাভ করবে।
বিষয়বস্তুর রূপরেখা
দানিয়েল ও তাঁর বন্ধুরা 1:1—6:28
দানিয়েলের দর্শন 7:1—11:45
ক. চারটি জন্তু 7:1—28
খ. মেষ ও ছাগ 8:1—9:27
গ. স্বর্গদূত 10:1—11:45
ঘ. অন্তিমকাল 12:1—13
Currently Selected:
দানিয়েল ভূমিকা: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.