যিহিষ্কেল 42
42
মন্দির সংলগ্ন দুটি দালান বাড়ি
1সেই পুরুষ আমাকে নিয়ে গেলেন বাইরের উঠোনে, মন্দিরের উত্তর দিকের দালান বাড়িতে। মন্দিরের পশ্চিমদিকের দালান বাড়ি থেকে এই দালানবাড়িটি খুব বেশি দূরে নয়। 2দালানটি দৈর্ঘ্যে একশো হাত এবং প্রস্থে পঞ্চাশ হাত। 3এর একদিকের মুখ রয়েছে মন্দির বরাবর কুড়ি হাত চওড়া খোলা উঠোনের দিকে এবং অন্যদিকের মুখ রয়েছে বাইরে বাঁধানো চাতালের দিকে। এটি ছিল একটি তিনতলা বাড়ি। 4বাড়িটার উত্তর দিকে দশহাত চওড়া এবং একশো হাত লম্বা বারান্দা ছিল#42:4 কিছু প্রাচীন অনুবাদে: একশো হাত লম্বা। হিব্রু: পঞ্চান্ন হাত লম্বা একটি পথ। , সেইদিকেই ছিল এর দরজা। 5ওপরতলা বা তিনতলার ঘরগুলি ছিল একতলা ও দোতলায় তুলনায় ছোট কারণ এই ঘরগুলির সামনে চওড়া বারান্দা ছিল। 6প্রাঙ্গণের অন্যান্য বাড়িগুলোর মত এই তেতলা বাড়িটায় কোন থাম ছিল না যার উপর এর ভার থাকতে পারে। 7-8বাড়ির বাইরের দেওয়ালটির ভিত ছিল তার দৈর্ঘ্যের অর্ধেক—অর্থাৎ পঞ্চাশ হাত পুরু এবং বাকি পঞ্চাশ হাতের উপরে নির্মিত হয়েছিল ঘরগুলি। একেবারে উপর তলায় পুরো লম্বা জায়গাটাতেই ঘর তৈরী করা হয়েছিল। 9-10এই ঘরগুলির নীচে বাড়ির পূর্বপ্রান্তে বাইরে উঠোনের দিকে ছিল সদর দরজা। এখান থেকেই শুরু হয়েছিল বাইরের প্রাচীর বেষ্টনী।
মন্দিরের দক্ষিণ দিকে#42:9-11 একটি প্রাচীন অনুবাদে: দক্ষিণ। হিব্রু পূর্ব। উত্তরের দালান বাড়ির মতই আর একটি বাড়ি। 11উত্তরের বাড়িগুলির মতই এই বাড়ির ঘরগুলির সামনে একই মাপের একটি অলিন্দ ছিল। শুধু তাই নয়, তার নকশা ও সদর দরজাও ছিল একই রকম। 12বাড়ির দক্ষিণ দিকে ঘরগুলির নিচে একেবারে পূর্ব প্রান্তে যেখানে দেওয়ালের শুরু, সেইখানে ছিল একটি দরজা।
13সেই দিব্যপুরুষ আমাকে বললেন, এই দুটি বাড়িই পবিত্র। প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিবেদিত পবিত্রতম নৈবেদ্য পুরোহিতেরা এই বাড়ি দুটিতেই গ্রহণ করে। বাড়ি দুটি পবিত্র বলেই পুরোহিতেরা পবিত্রতম নৈবেদ্য: শস্য নৈবেদ্য, পাপস্খালক ও প্রায়শ্চিত্ত এবং মানত শোধের নৈবেদ্য সেখানে রাখে। 14মন্দিরের মধ্যে থাকাকালে কোন পুরোহিতের বাইরে যাওয়ার দরকার হলে যে শুদ্ধ কাপড় পরে তারা প্রভু পরমেশ্বরের সেবা করে, সেই কাপড় ছেড়ে এই ঘরগুলিতে রেখে বাইরে যায়। সাধারণ জনতার চৌহদ্দির মধ্যে যেতে হলে তাদের অন্য কাপড় পরে যেতে হত।
মন্দিরের চৌহদ্দির মাপ
15মন্দিরের ভিতরের এলাকার মাপজোক শেষ হলে তিনি আমাকে পূর্বদ্বার দিয়ে বাইরে নিয়ে গেলেন এবং সেই এলাকার বাইরের দিকটা মাপলেন। 16মাপকাঠি দিয়ে পূর্ব দিকের এলাকা মাপলেন। মাপ হল দৈর্ঘ্যে পাঁচশো হাত। 17-19তারপর তিনি মাপলেন উত্তর দক্ষিণ ও পশ্চিম দিক। প্রত্যেক দিকের মাপ একই, পাঁচশো হাত#42:17-19 16-19 পদ: হিব্রু অস্পষ্ট। । 20এটি ছিল দৈর্ঘ্যে-প্রস্থে পাঁচশো হাতের একটি চতুষ্কোণ ক্ষেত্র। এইভাবে দেওয়াল দিয়ে পবিত্র স্থানটিকে সবার থেকে আলাদা করে রাখার ব্যবস্থা হয়েছে।
Currently Selected:
যিহিষ্কেল 42: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.