যিহিষ্কেল 29
29
মিশরের বিরুদ্ধে ভবিষ্যদ্বাণী
1আমাদের নির্বাসনের দশম বৎসরের দশম মাসের বারো দিনের দিন প্রভু পরমেশ্বর আমাকে বললেন,#যিশা 19:1-25; যির 46:2-26 2হে মর্ত্যমানব, মিশরাজের বিরুদ্ধে রায় ঘোষণা কর, তাকে বল, সে এবং সারা মিশর দেশ শাস্তি পাবে। 3তুমি বল, সর্বাধিপতি প্রভু মিশররাজকে বলছেনঃ হে হিংস্র দানব, তুমি শুয়ে আছ নদীগর্ভে, আমি তোমার শত্রু। তুমি বলে থাক যে, নীল নদী তোমারই নদী। এ নদী তোমার হাতে গড়া#29:3 কিছু প্রাচীন অনুবাদ: তোমার হাতে গড়া। হিব্রু: তুমি নিজেকে তৈরী করেছ।। 4আমি তোমার চোয়ালে বড়শি গেঁথে দেব এবং তোমার নদীর সমস্ত মাছ এসে তোমার গায়ে সেঁটে যাবে। তখন আমি তোমার গায়ে সেঁটে থাকা মাছশুদ্ধ তোমাকে নীলের জল থেকে টেনে তুলে 5মরুভূমিতে ছুঁড়ে দেব। তোমার দেহ মাটিতে আছড়ে পড়বে এবং সেইভাবেই পড়ে থাকবে, তোমার সমাধি হবে না। তোমার দেহ হবে পশু আর চিল-শকুনের আহার। 6তখনই মিশরের সকলে জানবে যে, আমিই প্রভু পরমেশ্বর। প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েলীরা সাহায্যের জন্য তোমারই উপরে নির্ভর করেছিল হে মিশর। কিন্তু তুমি একটা পলকা ছড়ির চেয়ে কোন অংশে মজবুত নও।#যিশা 36:6 7তারা যখন তোমার উপরে ভর দিল, তখন তুমি ভেঙ্গে পড়লে, তাদের কাঁধে বিঁধে গেলে। হেঁচকা লেগে তাদের কোমর দুমড়ে গেল#29:7 একটি প্রাচীন অনুবাদ-হেঁচকা লেগে তাদের কোমর দুমড়ে গেল। হিব্রু: তাদের পিঠ সোজা হয়ে গেল। । 8তাই এবার আমি সর্বাধিপতি প্রভু, তোমাকে বলছি যে, আমি তোমাকে আক্রমণ করার জন্য সশস্ত্র সেনানী পাঠাব। তারা তোমাকে ও তোমার পশুপালকে হত্যা করবে। 9মিশর ধ্বংস হবে, উচ্ছন্নে যাবে। তখনই তুমি জানবে যে আমিই প্রভু পরমেশ্বর। কারণ তুমি বলেছিলে, নীল নদ তোমার, এ তোমারই হাতে গড়া। 10আমি তোমার শত্রু, তোমার নীল নদেরও শত্রু। উত্তরে মিগদোল নগর থেকে দক্ষিণে আসুয়ান নগর ও সুদানের সীমানা পর্যন্ত সারা মিশরকে আমি নির্জন ঊষর প্রান্তরে পরিণত করব। 11কোন মানুষ কিম্বা পশু ঐ অঞ্চল মাড়াবে না। চল্লিশ বৎসর সেখানে কোন কিছু বাস করবে না। 12মিশরকে আমি পৃথিবীর মধ্যে একটি নির্জন পরিত্যক্ত দেশে পরিণত করব। কারণ মিশরের সমস্ত শহর-নগর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে থাকবে। সে ধ্বংসস্তূপ অন্যান্য যে কোন ধ্বংসস্তূপের চেয়ে ভীষণ, ভয়াবহ। মিশরীদের আমি উদ্বাস্তু করব। তারা নানা দেশে পালিয়ে বেড়াবে, বাস করবে ভিন্জাতের মানুষের মধ্যে।
13সর্বাধিপতি প্রভু বলেন, যে সমস্ত ভিন্জাতের মধ্যে মিশরীদের আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিলাম, চল্লিশ বছর পরে সেখান থেকে আবার তাদের ফিরিয়ে আনব। 14মিশরের দক্ষিণে তাদের বসতি করাব, যেখানে ছিল তাদের আদি বাসভূমি। সেখানে তারা গড়ে তুলবে ছোট একটি রাজ্য এবং 15সে রাজ্য হবে সবচেয়ে দুর্বল এবং গুরুত্বহীন। তারা আর কখনও অপর কোন জাতির উপর প্রভুত্ব করতে পারবে না। আমি তাদের এত অযোগ্য ও অকিঞ্চিৎকর করে তুলব যে তারা আর কখনও কোন জাতিকে নিজেদের ইচ্ছাধীনে আনতে পারবে না। 16ইসরায়েল আর কখনও সাহায্যের জন্য তাদের উপর নির্ভর করবে না মিশরের ভবিতব্য তাদের মনে করিয়ে দেবে যে, আমি-ই সর্বাধিপতি প্রভু।
নেবুকাডনেজারের মিশর-বিজয়
17আমাদের নির্বাসনের সাতাশ বৎসরের প্রথম মাসের প্রথম দিনে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, 18হে মর্ত্যমানব, ব্যাবিলনের রাজা নেবুকাডনেজার টায়ার আক্রমণ করেছিল। সে তার সৈন্যদের এত ভারী বোঝা বহন করিয়েছিল যে তাদের মাথার চুল ঘষা লেগে উঠে গিয়ে টাক পড়ে গিয়েছিল, কাঁধ ছিঁড়ে গিয়ে ছাল-চামড়া উঠে গিয়েছিল। কিন্তু এত কষ্ট করেও রাজা কিম্বা তার সৈন্যদল কিছুই পায় নি। 19তাই এবার আমি, সর্বাধিপতি প্রভু বলছি: রাজা নেবুকাডনেজারকে আমি মিশর দেশ দান করছি। সে মিশর লুন্ঠন করে সমস্ত ঐশ্বর্য ধনসম্পদ নিয়ে যাবে তার সৈন্যদলের পারিশ্রমিকস্বরূপ। 20আমি তাকে মিশর দান করছি তার পরিশ্রমের মূল্যরূপে, কারণ তার সৈন্যদল আমারই জন্য পরিশ্রম করেছে—এ কথা, আমি, সর্বাধিপতি প্রভু বলছি।
21এ ঘটনা যখন ঘটবে, তখন আমি ইসরায়েলীদের শক্তিশালী করব এবং যিহিষ্কেল, তোমাকে এমন একটি অবস্থানে নিয়ে গিয়ে কথা বলাব, যেখান থেকে তোমার কথা প্রতিটি মানুষ শুনতে পাবে, যাতে তারা জানতে পারে যে আমি-ই প্রভু পরমেশ্বর।
Currently Selected:
যিহিষ্কেল 29: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.