YouVersion Logo
Search Icon

উপদেশক 11

11
জ্ঞানবানের কর্ম
1বৈদেশিক বাণিজ্যে বিনিয়োগ কর তোমার অর্থ, ভবিষ্যতে তুমি তা থেকে লাভ করবে। 2বিভিন্ন ব্যবসায়ীর কাছে দাও তোমার পণ্য, কারণ তুমি জান না এ জগতে কখন কোথায় ঘটবে তোমার বিপত্তি।
3উত্তর বা দক্ষিণ—যেদিকেই গাছ পড়ুক না কেন, যেদিকে পড়ে, সেদিকেই সেটা থাকে পড়ে। মেঘ জলকণায় পূর্ণ হয় যখন, বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীরই বুকে। 4যে শুধু বাতাসের গতি আর মেঘের দিকে চেয়ে বসে থাকে, সে কখনও বুনতে পারে না বীজ, ফসলও তার কাটা হয় না কখনও। 5নারীর জঠরে কি ভাবে সঞ্চার হয় নতুন প্রাণের, তা যেমন তুমি জান না, তেমনি সর্বস্রষ্টা ঈশ্বর কাজ করেন কি ভাবে তাও তুমি বুঝতে পার না। 6সকালে বীজ বপন কর, সন্ধ্যাকালেও বসে থেক না হাত গুটিয়ে, কারণ তুমি তো জান না যে, তোমার সব প্রচেষ্টা সমান সার্থক হবে, কিম্বা একটির চেয়ে বেশি সফল হবে অন্যটি।
7বেঁচে থেকে জীবন উপভোগের মধ্যেই মানুষের আনন্দ, অতএব যতদিন বাঁচবে কৃতজ্ঞতায় আনন্দে ভরে থেক। 8তবু মনে রেখ, মৃতলোক বাসের দিনগুলি, তোমার আরও বেশী হবে জীবনের দিনগুলির চেয়ে। এ রহস্য আমাদের বুদ্ধির অগম্য।
তরুণদের প্রতি উপদেশ
9হে তরুণ, জীবনের এই নবীন ক্ষণটিকে হেলায় করো না নষ্ট, বরং তোমার বিচার-বিবেচনার আলোতে পথ চল। মনে রেখ, তুমি যা-ই কর না কেন, ঈশ্বর করবেন তার বিচার।
10তোমার মনকে উদ্বেগে করো না ভারাক্রান্ত, সুস্থ ও সবল রেখ তোমার দেহ, জেন, যৌবন বেশি দিনের নয়।

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in