উপদেশক 10
10
1একটি মরা মাছি যেমন আতরের পুরো শিশিটাই ভরিয়ে দিতে পারে দুর্গন্ধে, তেমনি সামান্য একটু নির্বুদ্ধিতা শ্রেষ্ঠতম প্রজ্ঞাকেও লুটিয়ে দেয় ধূলায়।
2জ্ঞানীর প্রবণতা থাকে ন্যায়ের দিকে, কিন্তু মূর্খ অন্যায়প্রবণ। 3মূর্খ যখন পথে চলে তখনও প্রকাশ পায় তার নির্বুদ্ধিতা, সে সকলকেই জানিয়ে দেয় যে, সে বোধবুদ্ধিহীন।
4যদি তোমার ঊর্ধ্বতন কর্তা কোনও কারণে ক্রুদ্ধ হন তোমার উপর, তাহলে পদত্যাগ করো না, বরং নতিস্বীকার করলে অনেক গুরুতর ত্রুটিও ক্ষমা করা হয়।
5এ জগতে আমি একটা অন্যায় ঘটতে দেখেছি শাসকদের ভুলেই এই অন্যায় ঘটে থাকে। 6নির্বোধদের অনেক সময় প্রতিষ্ঠিত করা হয় উচ্চপদে, অথচ সম্ভ্রান্তেরা হয় উপেক্ষিত। 7আমি দেখেছি, ক্রীতদাসেরা ঘোড়ায় চড়ে চলেছে, আর সম্ভ্রান্তেরা পায়ে হেঁটে চলেছে ক্রীতদাসের মত।
8যে গর্ত খোঁড়ে, সে নিজেই তাতে পড়তে পারে, আর যে দেওয়াল ভাঙ্গে, তাকে কামড়াতে পারে সাপে।#গীত 7:15; হিতো 26:27 9পাথরের খাদে যে পাথর কাটার কাজ করে, পাথরেই তার আঘাত লাগে। যে কাঠ কাটে, ঐ কাঠ দিয়েই তার আঘাত লাগার সম্ভাবনা। 10ভোঁতা কুড়ুলে ধার না দিলে পরিশ্রম হয় বেশি। বুদ্ধি মানুষকে সাহায্য করে সাফল্য লাভে। 11মন্ত্র আওড়াবার আগেই যদি সাপে কামড়ায় তাহলে মন্ত্র জেনেও কোনও লাভ হয় না। 12মূর্খের মরণ হয় তার নিজের কথাতেই, কিন্তু জ্ঞানবান সম্মান পান তাঁর আপন উক্তিতে। 13মূর্খের কথা শুরু হয় তার বোকামি দিয়ে, শেষ হয় নিছক প্রলাপে। 14নির্বোধ সর্বজ্ঞের মত কথা বলে চলে,
কিন্তু জানে না এর পরে কি ঘটতে চলেছে, মৃত্যুর পরেই বা কি ঘটবে, কে বোঝাবে তাকে?
15মূর্খ অযথা পরিশ্রম করে এত ক্লান্ত হয় যে, বাড়ি ফিরে আসার শক্তিটুকুও তার থাকে না।
16দুর্ভাগা সেই দেশ, যে দেশের রাজা, তরুণ, কিশোর এবং মন্ত্রীরা দিনরাত মত্ত থাকে আমোদ-প্রমোদে। 17কিন্তু সৌভাগ্য সেই দেশের যে দেশের রাজা স্বাধীনচেতা, যে দেশের মন্ত্রীরা পানাহার করে যথাসময়ে, তারা আত্মসংযমী, সুরাপানে হয় না মত্ত।
18যে আলস্যে ছাদ সারায় না, তার ছাদ চুঁইয়ে জল পড়ে, শেষে তার ঘরও ভেঙ্গে পড়ে।
19ভোজ খেয়ে হাসি ফোটে মুখে, সুরা পানে স্ফূর্তি জাগে প্রাণে, তবে অর্থ না থাকলে এর কিছুই হয় না।
20মনে মনেও নিন্দা করো না রাজার, শয়নকক্ষে নিভৃতে বসেও করো না ধনীর সমালোচনা, হয়ত বা কাক-পক্ষীতে তা শুনে ফেলবে আর প্রকাশ করে দেবে তার কাছে তোমার সমস্ত কথা।
Currently Selected:
উপদেশক 10: BENGALCL-BSI
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.