YouVersion Logo
Search Icon

দ্বিতীয় বিবরণ 10

10
মোশির দ্বিতীয়বার অনুশাসন গ্রহণ
(যাত্রা 34:1-10)
1সেই সময় প্রভু পরমেশ্বর আমাকে বললেন, তুমি আগেকার মত দুটি পাষাণ পলক কেটে পাহাড়ের উপরে আমার কাছে নিয়ে এস। এই সঙ্গে কাঠের একটি সিন্দুকও তুমি নির্মাণ কর। 2প্রথম যে পাষাণফলক দুটি তুমি ভেঙ্গে ফেলেছ তাতে যে সব কথা লেখা ছিল সেগুলি আমি এই ফলক দুটিতে লিখে দেব। তুমি সে দুটি ঐ সিন্দুকে রাখবে। 3আমি তখন শিটিম কাঠের একটি সিন্দুক তৈরী করলাম এবং আগের পাষাণ ফলক দুটির মত দুটি পাষাণ পলক কেটে তৈরী করলাম এবং সে দুটি হাতে নিয়ে পাহাড়ে উঠে গেলাম। 4তোমরা যেদিন পাহাড়ে সমবেত হয়েছিলে সেদিন অগ্নিশিখার মধ্য থেকে প্রভু পরমেশ্বর দশটি অনুশাসন তোমাদের কাছে ব্যক্ত করেছিলেন সেগুলিই তিনি আগের মত এই পাষাণ ফলক দুটির উপরে লিখে আমাকে দিলেন। 5আমি পাহাড় থেকে নেমে ফিরে এসে প্রভু পরমেশ্বরের নির্দেশ মত সেই ফলক দুটি আমার তৈরী সিন্দুকের মধ্যে রাখলাম। তখন থেকে সে দুটি সেই সিন্দুকেই রয়েছে।
6(ইসরায়েলীরা বেরোৎ-বেনে-যাকন থেকে যাত্রা করে মোসেরাতে গিয়ে পৌঁছাল। সেখানে হারোণের মৃত্যু হল, তাঁকে সেখানেই কবর দেওয়া হল। তাঁর পুত্র ইলিয়াসর তাঁর স্থলে পুরোহিতরূপে নিযুক্ত হলেন।#গণনা 20:28; 33:38 7সেখান থেকে তারা গুধগোদার দিকে যাত্রা করল এবং সেখান থেকে যট্‌বাথায় গিয়ে পৌঁছাল। স্থানটি ছিল নদী-নালায় পূর্ণ। 8এই সময় প্রভু পরমেশ্বর চুক্তি সিন্দুকটি বহন করা, তাঁর পরিচর্যা করা এবং প্রভু পরমেশ্বরের নামে আশীর্বাণী উচ্চারণ করার জন্য লেবির বংশধরদের পৃথক করে নিযুক্ত করলেন। আজ পর্যন্ত তারা সেই কাজই করে চলেছে।#গণনা 3:5-8 9এই কারণেই জ্ঞাতিভাইদের সম্পত্তিতে লেবিগোষ্ঠীর কোন অংশ বা স্বত্বাধিকার নেই। পরিবর্তে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের প্রতিশ্রুতি অনুযায়ী প্রভুর পৌরোহিত্যেই তাদের উত্তরাধিকার।)
10আমি আগের মত এবারও চল্লিশ দিন ও রাত সেই পাহাড়ে থাকলাম এবং প্রভু পরমেশ্বর এবারেও আমার বিনতি শুনলেন, তোমাদের ধ্বংস করলেন না।#যাত্রা 34:28 11পরে প্রভু পরমেশ্বর আমাকে বললেন, ওঠ, লোকদের অগ্রবর্তী হয়ে তুমি যাত্রা শুরু কর। তাদের পূর্বপুরুষদের কাছে তাদের যে দেশ দেওয়ার অঙ্গীকার আমি করেছি, সেখানে প্রবেশ করে তারা সেই দেশ অধিকার করবে।
ইসরায়েলীদের কাছে ঈশ্বরের প্রত্যাশা
12হে ইসরায়েলকুল! শোন, তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমাদের কাছে কি প্রত্যাশা করেন? তাঁর প্রত্যাশা—তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম কর, তাঁর নির্দেশিত পথে চল ও তাঁকে ভালবাস। তোমাদের সমগ্র হৃদয়, মন ও প্রাণ দিয়ে তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের সেবা কর। 13আজ আমি তোমাদের মঙ্গলের জন্য প্রভু পরমেশ্বরের যে সমস্ত বিধি ও নির্দেশ তোমাদের জানালাম, সেগুলি পালন করো। 14দেখ, অন্তরীক্ষ ও মহাকাশ, পৃথিবী ও তার সর্ববস্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরের। 15তবুও প্রভু তোমাদের পিতৃপুরুষদের এতো গভীরভাবে ভালবেসে ছিলেন যে তাদের পরে তাদের বংশধরদের মনোনীত করেছিলেন। সমস্ত জাতির মধ্যে আজও তোমরাই তাঁর মনোনীত। 16অতএব তোমরা হৃদয় পরিবর্তন কর, আর অবাধ্য হয়ো না, 17কেননা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর ঈশ্বরদের ঈশ্বর, প্রভুদের প্রভু, তিনি মহান্‌, মহাপরাক্রমী ভয়ঙ্কর ঈশ্বর। তিনি কারও পক্ষপাতিত্ব করেন না বা উৎকোচ গ্রহণ করেন না।#১ তিম 6:15; প্রকা 17:14; 19:16; প্রেরিত 10:34; রোমীয় 2:11; গালা 2:6; ইফি 6:9 18অনাথ ও বিধবাদের পক্ষ হয়ে তিনি বিচার নিষ্পত্তি করেন এবং প্রবাসীকে ভালবেসে অন্নবস্ত্র দেন। 19সুতরাং তোমরাও প্রবাসীকে ভালবাসবে, কেননা মিশরে তোমরাও ছিলে প্রবাসী। 20তোমরা তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বরকে সম্ভ্রম করবে, তাঁর সেবা করবে, তাঁরই অনুগত থাকবে, শপথ নেবে তাঁরই নামে। 21তিনিই তোমাদের ঈশ্বর, তাঁর স্তব করো। তোমরা স্বচক্ষে প্রত্যক্ষ করেছ তাঁর মহৎ ও ভয়াবহ কীর্তি, যা তিনি তোমাদেরই জন্য সাধন করেছেন। 22তোমাদের পিতৃপুরুষেরা মাত্র সত্তর জন মিশরে গিয়েছিল কিন্তু তোমাদের আরাধ্য ঈশ্বর প্রভু পরমেশ্বর এখন আকাশের নক্ষত্ররাজির মত তোমাদের সংখ্যা বৃদ্ধি করেছেন।#আদি 15:5; 22:17; 46:27

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in