1
২ তিমথির 4:7
পবিএ বাইবেল CL Bible (BSI)
BENGALCL-BSI
জীবনের সংগ্রাম আমি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়েছি। বিশ্বাস আমার এখনও অটুট রয়েছে।
Compare
Explore ২ তিমথির 4:7
2
২ তিমথির 4:2
তুমি খ্রীষ্টের বাণী প্রচার কর, সময় অসময়ের বিচার না করে প্রচারের কাজ করে যাও। সকলের মনে দৃঢ় পত্যয় জাগাও, সবাইকে সতর্ক কর, উৎসাহ দাও, অসীম ধৈর্য সহকারে শিক্ষাদান করে যাও।
Explore ২ তিমথির 4:2
3
২ তিমথির 4:3-4
কারণ এমন দিন আসবে যখন মানুষ সারগর্ভ শিক্ষা অগ্রাহ্য করবে, তারা নিজেদের রুচি অনুযায়ী শুধু মনের মত কথা শুনবার জন্য বহু গুরু জোগাড় করে নেবে। সত্যের প্রতি বিমুখ হয়ে কল্পকাহিনীর আকর্ষণে বিপথে যাবে।
Explore ২ তিমথির 4:3-4
4
২ তিমথির 4:5
কিন্তু সর্ব অবস্থায় তুমি নিজেকে সংযত রেখ, দুঃখ-যন্ত্রণা সহ্য কর, সুসমাচার প্রচারের কাজ করে যাও, উদ্যাপন কর তোমার সেবাব্রত।
Explore ২ তিমথির 4:5
5
২ তিমথির 4:8
ধর্মনিষ্ঠার পুরস্কার আমার জন্য তোলা রয়েছে। শেষের সেই দিনে ন্যায়বিচারক প্রভু আমাকে বিজয়মুকুট দেবেন —শুধু আমাকে নয়, যারা অধীর আগ্রহে তাঁর আবির্ভাবের প্রতীক্ষায় রয়েছে, তাদেরও দেবেন।
Explore ২ তিমথির 4:8