২ বংশাবলি 1
1
প্রজ্ঞালাভের জন্য রাজা শলোমনের প্রার্থনা
(১ রাজা 3:1-15)
1রাজা দাউদের পুত্র শলোমন ইসরায়েলের রাজ্যভার গ্রহণ করে কঠোর হাতে তার শাসন শৃঙ্খলার ব্যবস্থা করলেন এবং প্রভু পরমেশ্বর, তাঁর আরাধ্য ঈশ্বর তাঁকে আশীর্বাদে পূর্ণ করলেন ও দান করলেন তাঁকে অমিত বিক্রম।
2শলোমন তাঁর সহস্র সেনানীকে, সমস্ত অধ্যক্ষ ও শত সেনানীর সমস্ত অধ্যক্ষকে, সমস্ত সরকারী কর্মচারীদের, সমস্ত গোষ্ঠীপতিদের এবং বাকী সমস্ত ইসরায়েলীকে 3গিবিয়োনের পীঠস্থানে যাবার আদেশ দিলেন। মরু প্রান্তরে থাকাকালে প্রভু পরমেশ্বরের সেবক মোশি ঈশ্বরের যে সম্মিলন শিবির নির্মাণ করেছিলেন, সেই শিবির গিবিয়োনে প্রতিষ্ঠিতছিল। 4(অবশ্য) চুক্তিসিন্দুকটি ছিল জেরুশালেমে। রাজা দাউদ কিরিয়াথ জিয়ারিম থেকে সিন্দুকটি এনে সেখানেই রেখেছিলেন।#২ শমু 6:1-17; ১ বংশা 13:5-14; 15:25—16:1 5হুরের পৌত্র এবং উরির পুত্র বৎসলেল যে ব্রোঞ্জের বেদীটি নির্মাণ করেছিলেন, সেটি গিবিয়োনে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবিরের সামনে রাখা ছিল। রাজা শলোমন তাঁর সমস্ত প্রজাবৃন্দকে নিয়ে সেখানে উপাসনার জন্য উপস্থিত হলেন।#যাত্রা 38:1-7 6সম্মিলন শিবিরের সামনে, ব্রোঞ্জের বেদীর উপরে এক সহস্র পশুবলি দিয়ে রাজা শলোমন প্রভু পরমেশ্বরের উদ্দেশে হোম উৎসর্গ করে তাঁর উপাসনা করলেন।
7সেই রাত্রে ঈশ্বর শলোমনকে দর্শন দিয়ে বললেন, তুমি আমার কাছে কি বর চাও?
8শলোমন বললেন, তুমি আমার পিতা দাউদের প্রতি চিরদিন তোমার সুমহান ভালবাসা দেখিয়েছ এবং আজ তাঁর উত্তরাধিকারীরূপে আমাকে রাজা করেছ। 9হে প্রভু পরমেশ্বর, আমার পিতার কাছে তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, আজ পূর্ণ কর সেই প্রতিশ্রুতি। আজ তুমি আমাকে এমন এক জাতির রাজা করেছ, যে জাতি অসংখ্য, গণনা করা যায় না তাদের সংখ্যা।#আদি 13:16; 28:14 10কাজেই এই জাতির শাসনকার্য পরিচালনা করার জন্য দান কর আমাকে উপযুক্ত জ্ঞান ও প্রজ্ঞা। অন্যথায় কি করে আমি তোমার এই মহান প্রজামণ্ডলীর শাসনকার্য পরিচালনা করব?
11ঈশ্বর শলোমনকে বললেন, ধন-ঐশ্বর্য, গৌরব-খ্যাতি কিম্বা শত্রুর মৃত্যু, এমন কি নিজের জন্য দীর্ঘজীবন প্রার্থনার পরিবর্তে তুমি আমার প্রজামণ্ডলীর শাসন পরিচালনার জন্য প্রজ্ঞা ও জ্ঞান ভিক্ষা করেছ, যে প্রজামণ্ডলীর রাজা করেছি তোমাকে। তুমি তোমার উপযুক্ত প্রার্থনাই করেছ। 12তাই আমি তোমাকে দান করব জ্ঞান ও প্রজ্ঞা এবং সেই সঙ্গে আমি তোমাকে দেব বিপুল ঐশ্বর্য-সম্পদ, দেব যশ ও খ্যাতি, যা তোমার আগে কখনও কারও ছিল না, পরেও কখনও কারও হবে না।
রাজা শলোমনের ক্ষমতা ও ঐশ্বর্য
(১ রাজা 10:26-29)
13শলোমন গিবিয়োনের পীঠস্থান (যেখানে প্রভু পরমেশ্বরের সম্মিলন শিবির ছিল) থেকে জেরুশালেমে ফিরে গেলেন। সেখান থেকে তিনি ইসরায়েলীদের শাসনকার্য় পরিচালনা করতে লাগলেন। 14চোদ্দ হাজার রথারোহী ও বারো হাজার অশ্বারোহী সৈন্য দিয়ে শলোমন একটি সৈন্যবাহিনী তৈরী করলেন। এর মধ্যে কিছু সৈন্য তিনি জেরুশালেমে রাখলেন এবং বাকী সৈন্যদের নানা শহরের ঘাঁটিতে মোতায়েন করে দিলেন।#১ রাজা 4:26 15তাঁর রাজত্বকালের জেরুশালেমে রূপোর দাম ছিল সাধারণ ইঁট পাথরের মত, আর সীডার কাঠ এত বেশী ছিল যে জংলী ডুমুর কাঠের মত সেই কাঠ ছিল সস্তা। 16রাজার বাণিজ্য বিভাগের কর্মচারীরা মুসরি#1:16 সম্ভাব্য পাঠ: মুসরি: হিব্রু: মিশর ও সাইলিসিয়া#1:16 মুসরি ও সাইলিসিয়া: এই প্রাচীন শহর দুটি বকর্তমানে দঃপূঃ তূর্কীতে অবস্থিত। শলোমনের রাজত্বকালের এ দুটি শহর ছিল অশ্ব প্রজনন কেন্দ্র। থেকে রপ্তানি করা অশ্ব ও মিশর থেকে রপ্তানী করা রথ কেনাবেচার ব্যবসা নিয়ন্ত্রণ করত।#দ্বি.বি. 17:16 17তারা হিত্তিয় ও সিরিয়ার রাজাদের কাছে এক একটি রথ বিক্রী করত 600 রৌপ্যমুদ্রায় এবং প্রতিটি অশ্বের দাম নিত 150 রৌপ্যমুদ্রা।
Currently Selected:
২ বংশাবলি 1: BENGALCL-BSI
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Bengali C.L. Bible, পবিএ বাইবেল C.L.
Copyright © 2016 by The Bible Society of India
Used by permission. All rights reserved worldwide.