ঈশ্বর শলোমনকে বললেন, ধন-ঐশ্বর্য, গৌরব-খ্যাতি কিম্বা শত্রুর মৃত্যু, এমন কি নিজের জন্য দীর্ঘজীবন প্রার্থনার পরিবর্তে তুমি আমার প্রজামণ্ডলীর শাসন পরিচালনার জন্য প্রজ্ঞা ও জ্ঞান ভিক্ষা করেছ, যে প্রজামণ্ডলীর রাজা করেছি তোমাকে। তুমি তোমার উপযুক্ত প্রার্থনাই করেছ। তাই আমি তোমাকে দান করব জ্ঞান ও প্রজ্ঞা এবং সেই সঙ্গে আমি তোমাকে দেব বিপুল ঐশ্বর্য-সম্পদ, দেব যশ ও খ্যাতি, যা তোমার আগে কখনও কারও ছিল না, পরেও কখনও কারও হবে না।