YouVersion Logo
Search Icon

১ শমুয়েলে 21

21
আশ্রয়ের সন্ধানে দাউদ
1দাউদ নোবে পুরোহিত অহিমেলকের কাছে গেলেন। অহিমেলক ভয়ে কাঁপতে কাঁপতে তাঁর কাছে এসে বললেন, আপনি একা এসেছেন কেন? আপনার সঙ্গে কেউ নেই কেন?#মথি 12:3-4; মার্ক 2:25-26; লুক 6:3 2দাউদ পুরোহিত অহিমেলককে বললেন, মহারাজ আমাকে একটি কাজের ভার দিয়ে বলেছেন, আমি তোমাকে যে কাজের জন্য পাঠাচ্ছি ও তোমাকে যে আদেশ দিয়েছি তার কথা যেন কেউ জানতে না পারে। আমি আমার সঙ্গীদের একটা নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে নির্দেশ দিয়েছি। 3এখন বলুন, আপনার কাছে কি আছে, খান পাঁচেক রুটি কিম্বা যা আছে তাই দিন আমাকে। 4পুরোহিত দাউদকে বললেন, আমার কাছে সাধারণ কোন রুটি নেই, শুধু নৈবেদ্যের রুটি আছে, আপনার লোকজন যদি স্ত্রীসংসর্গ রহিত অবস্থায় থাকে তবেই-দাউদ বললেন, 5আমরা সত্যিই শুচি অবস্থায় আছি। আমি যখন কোন অভিযানে বার হই, তখন যেমন এখনও তেমনিই আছি। সাধারণ যাত্রাপথেও আমার লোকজনের সাজসরঞ্জাম শুচি থাকে, আজ তাদের সাজসরঞ্জাম বরং আরও বেশী শুচি। 6তখন পুরোহিত তাঁকে সেই নৈবেদ্যের রুটি দিলেন, কারণ তাঁর কাছে প্রভু পরমেশ্বরের উপস্থিতির প্রতীক যে রুটি বেদীর উপরে থাকে তা ছাড়া অন্য কোন রুটি ছিল না। বেদী থেকে এই রুটি সেদিন সরিয়ে নিয়ে তার বদলে টাটকা গরম রুটি সেখানে রাখা হয়েছিল।#লেবীয় 24:5-9 7সেদিন শৌলের ভৃত্যদের মধ্যে একজন সেখানে বেদীর সামনে ধরণা দিয়ে পড়েছিল। তার নামে দোয়েগ, সে ইদোম দেশের অধিবাসী। সে ছিল শৌলের প্রধান পশুপালক।
8দাউদ অহিমেলককে বললেন, আপনার কাছে কোন বর্শা বা তরবারি আছে কি? 9রাজকার্যের তাড়ায় আমি নিজের তরবারি বা অস্ত্র সঙ্গে আনতে পারিনি। পুরোহিত বললেন, ফিলিস্তিনী গলিয়াৎ, যাকে আপনি এলা উপত্যকায় বধ করেছিলেন তারই তরবারি খানা ঐ দেখুন, এফোদের পিছনে কাপড়ে জড়ানো রয়েছে। যদি ওটা নিতে চান তো নিতে পারেন, ওটা ছাড়া আর কোন তরবারি এখানে নেই। দাউদ বললেন, ওটার মতন আর কোনটাই নয়, ওটাই আমাকে দিন।#১ শমু 17:51
10দাউদ সেদিনই শৌলের ভয়ে গাতের রাজা আখীশের কাছে পালিয়ে গেলেন। 11আখীশের পারিষদবর্গ তাঁকে বলল, ইনিই কি দেশের রাজা দাউদ নন? এঁর সম্পর্কেই কি লোকে নেচে নেচে গান গেয়ে বলেনি,
হাজার হাজার মেরেছেন শৌল,
দাউদ মেরেছেন অযুত অযুত।#১ শমু 18:7; 29:5
12দাউদ এসব কথা শুনে খুব ভয় পেলেন এবং গাতের রাজা আখীশের সম্বন্ধে সতর্ক হলেন।#গীত 56 (শিরোনাম) 13তিনি তাদের সামনে তাঁর চালচলন বদলে ফেললেন এবং দরজার কপাট আঁচড়ে দাড়ি লালাসিক্ত করে তাদের কাছে পাগলের ভাণ করতে লাগলেন।#গীত 34 (শিরোনাম) 14আখীশ তাঁর পারিষদদের বললেন, তোমরা দেখছ এ লোকটা পাগল, তবু কেন একে আমার কাছে নিয়ে এলে? 15আমার রাজ্যে কি পাগলের অভাব আছে যে তোমরা আমাকে জ্বালাতন করার জন্য এ লোকটাকে ধরে নিয়ে এলে? এ লোকটা আমার প্রাসাদেও ঢুকবে নাকি?

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in