1 থিষলনীকীয় ভূমিকা
ভূমিকা
থিষলনীকী ছিল রোমীয় সাম্রাজ্যের মধ্যেকার উত্তর গ্রীসের ম্যাসিডোনিয়া প্রদেশের রাজধানী শহর। পৌল ফিলিপী ত্যাগ করবার পরে থিষলনীকীতে একটা মণ্ডলী গড়ে উঠেছিল। পৌল এখানে মাত্র কয়েক সপ্তা ছিলেন আর তার পরেই তাঁকে শহর থেকে চলে যেতে হয়েছিল (প্রেরিত্ ১৭:১০-১৫)। তীমথিয়ের কাছ থেকে খবর পেয়ে সেখানকার বিশ্বাসীদের উৎসাহ দিতে এবং খ্রীষ্টানের উপযুক্ত জীবন কাটাবার বিষয়ে ও খ্রীষ্টের দ্বিতীয় আগমন সম্বন্ধে আরও শিক্ষা দিতে পৌলকে এই চিঠি লিখতে হয়েছিল। প্রত্যেকটি অধ্যায়ে খ্রীষ্টের ফিরে আসা সম্বন্ধে উল্লেখ করা হয়েছে। এই চিঠি থেকে আমরা জানতে পারি যে, যারা প্রভু যীশুর ফিরে আসা সম্বন্ধে বিশ্বাস করে তাদের অন্তরে প্রতিমার কোন স্থান থাকবে না (১:৯,১০), তাদের কাজে কোন শিথিলতা থাকবে না (২:৯,১৯), অন্যান্য বিশ্বাসীদের সংগে তাদের দলাদলি থাকবে না (৩:১২,১৩), তাদের মনে কোন হতাশা থাকবে না (৪:১৩-১৮) এবং তাদের জীবনে পাপ থাকবে না (৫:২৩)।
বিষয় সংক্ষেপ:
(ক) শুভেচ্ছা (১:১ পদ)
(খ) থিষলনীকীয়দের সংগে পৌলের ব্যক্তিগত সমপর্ক (১:২-৩:১৩ পদ)
(গ) খ্রীষ্টানের উপযুক্ত আচরণ সম্বন্ধে শিক্ষা (৪:১-১২ পদ)
(ঘ) খ্রীষ্টের ফিরে আসা সম্বন্ধে শিক্ষা (৪:১৩-৫:১১ পদ)
(ঙ) বিশ্বাসীদের জন্য নানা রকম উপদেশ (৫:১২-২৪ পদ)
(চ) শেষ কথা (৫:২৫-২৮ পদ)
Currently Selected:
1 থিষলনীকীয় ভূমিকা: SBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
© The Bangladesh Bible Society, 2000