Bible App logo
Search Icon

কলসীয় 4

4
1মনিবেরা, স্বর্গে তোমাদেরও একজন মনিব আছেন জেনে তোমরা তোমাদের দাসদের সংগে সৎ এবং ন্যায় ব্যবহার কোরো।
শেষ উপদেশ
2তোমরা কৃতজ্ঞ ও সতর্ক হয়ে প্রার্থনায় নিজেদের ব্যস্ত রেখো; 3আর সেই সংগে আমাদের জন্যও প্রার্থনা কোরো যেন খ্রীষ্ট সম্বন্ধে গুপ্ত সত্যের কথা প্রচার করবার জন্য ঈশ্বর আমাদের সুযোগ করে দেন। সেই গুপ্ত সত্যের জন্যই তো আমাকে বন্দী করা হয়েছে। 4যে রকম স্পষ্টভাবে আমার এই বিষয় বুঝিয়ে বলা উচিত, প্রার্থনা কোরো আমি যেন সেইভাবে বলতে পারি। 5যারা ঈশ্বরের লোক নয় তাদের সংগে বুদ্ধি ব্যবহার করে চোলো এবং খ্রীষ্টের বিষয়ে সাক্ষ্য দেবার প্রত্যেকটা সুযোগ কাজে লাগায়ো। 6তোমাদের কথাবার্তা সব সময় মধুর এবং নুন দেওয়া খাবারের মত গ্রহণযোগ্য হোক, যেন কাকে কিভাবে উত্তর দেবে তা তোমরা বুঝতে পার।
শুভেচ্ছা
7আমাদের প্রিয় ভাই ও বিশ্বস্ত সেবাকারী এবং প্রভুর কাজে আমাদের সহদাস তুখিক আমার সমস্ত সংবাদ তোমাদের দেবেন। 8তোমরা যেন আমাদের সম্বন্ধে জানতে পার আর তিনি যেন তোমাদের উৎসাহ দিতে পারেন সেইজন্য আমি তাঁকে তোমাদের কাছে পাঠালাম। 9তুখিকের সংগে আমি আমাদের বিশ্বস্ত ও প্রিয় ভাই ওনীষিমকেও পাঠালাম। তিনি তোমাদেরই একজন। তাঁরা এখানকার সব কিছুই তোমাদের জানাবেন।
10আমার সংগে বন্দী ভাই আরিষ্টার্খ আর বার্ণবার আত্মীয় মার্কও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। মার্কের বিষয় তোমরা তো আগেই আদেশ পেয়েছ যে, তিনি যদি তোমাদের কাছে আসেন তবে তাঁকে আদরের সংগে গ্রহণ কোরো। 11যাঁকে যুষ্ট বলে ডাকা হয় সেই যীশুও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। যিহূদীদের মধ্য থেকে কেবল এই তিনজনই ঈশ্বরের রাজ্যের জন্য আমার সংগে কাজ করেন। তাঁরা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন। 12ইপাফ্রাও তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন। তিনি তোমাদের নিজেদের লোকদের মধ্যে একজন এবং তিনি খ্রীষ্ট যীশুর দাস। তিনি সব সময় তোমাদের জন্য প্রার্থনার যুদ্ধ চালাচ্ছেন যেন তোমরা পূর্ণতা লাভ করে এবং সব কিছুতে ঈশ্বরের ইচ্ছা নিশ্চয় করে জেনে শক্ত হয়ে দাঁড়াতে পার। 13ইপাফ্রার সম্বন্ধে আমি এই বলতে পারি যে, তোমাদের জন্য এবং যারা লায়দিকেয়া ও হিয়রাপলি শহরে আছে তাদের জন্য তিনি খুব পরিশ্রম করেন। 14প্রিয় ডাক্তার লূক এবং দীমা তোমাদের শুভেচ্ছা জানাচ্ছেন।
15লায়দিকেয়ার বিশ্বাসী ভাইদের এবং নুম্ফা ও তাঁর বাড়ীতে যে লোকেরা মণ্ডলী হিসাবে জড়ো হয়, তাঁদেরও শুভেচ্ছা জানায়ো।
16তোমাদের মধ্যে এই চিঠি পড়া শেষ হলে পর লায়দিকেয়ার মণ্ডলীকেও এই চিঠি পড়তে দিয়ো, আর লায়দিকেয়া মণ্ডলীকে যে চিঠি পাঠানো হবে সেটাও তোমরা পোড়ো।
17আর্খিপ্পকে এই কথা বল, “প্রভুর সেবার জন্য তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তা শেষ করবার দিকে বিশেষভাবে মনোযোগ দাও।”
18আমি পৌল নিজের হাতে এই শুভেচ্ছার কথা লিখছি। মনে রেখো, আমি বন্দী আছি। ঈশ্বর তোমাদের দয়া করুন।

Currently Selected:

কলসীয় 4: SBCL

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in