1
ইশাইয়া 40:29
Kitabul Mukkadas
MBCL
তিনি দুর্বলদের শক্তি দেন আর শক্তিহীনদের বল বাড়িয়ে দেন।
Compare
Explore ইশাইয়া 40:29
2
ইশাইয়া 40:30-31
অল্পবয়সীরা পর্যন্ত দুর্বল হয় ও ক্লান্ত হয় আর যুবকেরা উচোট খেয়ে পড়ে যায়, কিন্তু যারা মাবুদের উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে। তারা ঈগল পাখীর মত ডানা মেলে উঁচুতে উড়বে; তারা দৌড়ালে ক্লান্ত হবে না, তারা হাঁটলে দুর্বল হবে না।
Explore ইশাইয়া 40:30-31
3
ইশাইয়া 40:28
তোমরা কি জান না? তোমরা কি শোন নি? মাবুদ, যিনি চিরকাল স্থায়ী আল্লাহ্, যিনি দুনিয়ার শেষ সীমার সৃষ্টিকর্তা, তিনি দুর্বল হন না, ক্লান্তও হন না; তাঁর বুদ্ধির গভীরতা কেউ মাপতে পারে না।
Explore ইশাইয়া 40:28
4
ইশাইয়া 40:3
একজনের কণ্ঠস্বর চিৎকার করে জানাচ্ছে, “তোমরা মরুভূমিতে মাবুদের পথ ঠিক কর; মরুভূমিতে আমাদের আল্লাহ্র জন্য একটা রাস্তা সোজা কর।
Explore ইশাইয়া 40:3
5
ইশাইয়া 40:8
ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কিন্তু আমাদের আল্লাহ্র কালাম চিরকাল থাকে।”
Explore ইশাইয়া 40:8
6
ইশাইয়া 40:5
তখন মাবুদের গৌরব প্রকাশিত হবে, আর সমস্ত মানুষ তা একসংগে দেখবে; মাবুদই এই সব কথা বলেছেন।”
Explore ইশাইয়া 40:5
7
ইশাইয়া 40:4
প্রত্যেক উপত্যকা ভরা হবে, পাহাড়-পর্বত সমান করা হবে, পাহাড়ী জায়গা সমতল করা হবে, আর অসমান জমি সমান করা হবে।
Explore ইশাইয়া 40:4
8
ইশাইয়া 40:11
তিনি রাখালের মত করে তাঁর ভেড়ার পাল চরাবেন, ভেড়ার বাচ্চাগুলো তিনি হাতে তুলে নেবেন আর কোলে করে তাদের বয়ে নিয়ে যাবেন; বাচ্চা আছে এমন ভেড়ীদের তিনি আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাবেন।
Explore ইশাইয়া 40:11
9
ইশাইয়া 40:26
তোমরা চোখ তুলে আসমানের দিকে তাকিয়ে দেখ; কে ঐ সব সৃষ্টি করেছেন? তিনিই তারাগুলোকে এক এক করে বের করে এনেছেন; তিনিই তাদের প্রত্যেকের নাম ধরে ডাকেন। তাঁর মহাক্ষমতা ও মহাশক্তির জন্য তাদের একটাও হারিয়ে যায় না।
Explore ইশাইয়া 40:26
10
ইশাইয়া 40:22
দুনিয়ার গোল আসমানের উপরে তিনিই সিংহাসনে বসে আছেন, দুনিয়ার লোকেরা ফড়িংয়ের মত। চাঁদোয়ার মত করে তিনি আসমানকে বিছিয়ে দিয়েছেন, বাস করবার তাম্বুর মত করে তা খাটিয়ে দিয়েছেন।
Explore ইশাইয়া 40:22
11
ইশাইয়া 40:2
জেরুজালেমের লোকদের সংগে নরমভাবে কথা বল, আর তাদের কাছে এই কথা ঘোষণা কর যে, তাদের দুঃখ-কষ্ট শেষ হয়েছে, তাদের গুনাহের মাফ হয়েছে, তাদের সব গুনাহের ফল তারা মাবুদের হাত থেকে পুরোপুরিই পেয়েছে।”
Explore ইশাইয়া 40:2
12
ইশাইয়া 40:6-7
একজনের কণ্ঠস্বর বলছে, “ঘোষণা কর।” আমি বললাম, “আমি কি ঘোষণা করব?” “সব মানুষই ঘাসের মত, ঘাসের ফুলের মতই তাদের সব সৌন্দর্য। ঘাস শুকিয়ে যায় আর ফুলও ঝরে যায়, কারণ মাবুদের নিঃশ্বাস সেগুলোর উপর দিয়ে বয়ে যায়। সত্যিই মানুষ ঘাসের মত।
Explore ইশাইয়া 40:6-7
13
ইশাইয়া 40:10
দেখ, আল্লাহ্ মালিক শক্তির সংগে আসছেন, তাঁর শক্তিশালী হাত তাঁর হয়ে রাজত্ব করছে। দেখ, পুরস্কার তাঁর সংগে আছে, তাঁর পাওনা তাঁর কাছেই আছে।
Explore ইশাইয়া 40:10
14
ইশাইয়া 40:1
তোমাদের আল্লাহ্ বলছেন, “আমার বান্দাদের সান্ত্বনা দাও, সান্ত্বনা দাও।
Explore ইশাইয়া 40:1
15
ইশাইয়া 40:12-14
কে তার হাতের তালুতে দুনিয়ার সব পানি মেপেছে কিংবা তার বিঘত দিয়ে আসমানের সীমানা মেপেছে? কে দুনিয়ার ধুলা মাপের ঝুড়িতে ভরেছে কিংবা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে? কে মাবুদের রূহ্কে মাপতে পেরেছে কিংবা তাঁর পরামর্শদাতা হিসাবে তাঁকে উপদেশ দিয়েছে? বুদ্ধি পাবার জন্য মাবুদ কার পরামর্শ নিয়েছেন, আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিংবা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?
Explore ইশাইয়া 40:12-14