ইশাইয়া 40:12-14
ইশাইয়া 40:12-14 MBCL
কে তার হাতের তালুতে দুনিয়ার সব পানি মেপেছে কিংবা তার বিঘত দিয়ে আসমানের সীমানা মেপেছে? কে দুনিয়ার ধুলা মাপের ঝুড়িতে ভরেছে কিংবা দাঁড়িপাল্লায় পাহাড়-পর্বত ওজন করেছে? কে মাবুদের রূহ্কে মাপতে পেরেছে কিংবা তাঁর পরামর্শদাতা হিসাবে তাঁকে উপদেশ দিয়েছে? বুদ্ধি পাবার জন্য মাবুদ কার পরামর্শ নিয়েছেন, আর ঠিক পথ কে তাঁকে দেখিয়ে দিয়েছে? কে তাঁকে জ্ঞান শিক্ষা দিয়েছে কিংবা বিচারবুদ্ধির পথ দেখিয়েছে?





