1
ইশাইয়া 41:10
Kitabul Mukkadas
MBCL
কাজেই তুমি ভয় কোরো না, আমি তো তোমার সংগে সংগে আছি; ব্যাকুল হোয়ো না, কারণ আমি তোমার আল্লাহ্। আমি তোমাকে শক্তি দেব ও নিশ্চয়ই সাহায্য করব আর আমার ন্যায়ের ডান হাত দিয়ে তোমাকে নিশ্চয়ই ধরে রাখব।
Compare
Explore ইশাইয়া 41:10
2
ইশাইয়া 41:13
কারণ আমি আল্লাহ্, তোমার মাবুদ; আমি তোমার ডান হাত ধরে আছি আর তোমাকে বলছি, ভয় কোরো না; আমি তোমাকে সাহায্য করব।
Explore ইশাইয়া 41:13
3
ইশাইয়া 41:11
“যারা তোমার উপর রাগ করে তারা সকলে নিশ্চয়ই লজ্জিত ও অসম্মানিত হবে। যারা তোমার বিরুদ্ধে দাঁড়ায় তাদের কোন চিহ্ন থাকবে না; তারা ধ্বংস হয়ে যাবে।
Explore ইশাইয়া 41:11
4
ইশাইয়া 41:9
আমি তোমাকে দুনিয়ার শেষ সীমা থেকে এনেছি, তোমাকে সবচেয়ে দূরের জায়গা থেকে ডেকে এনেছি। আমি বলেছি, ‘তুমি আমার গোলাম’; আমি তোমাকে বেছে নিয়েছি, অগ্রাহ্য করি নি।
Explore ইশাইয়া 41:9
5
ইশাইয়া 41:12
তোমার শত্রুদের খুঁজলেও তুমি তাদের পাবে না। যারা তোমার বিরুদ্ধে যুদ্ধ করবে তাদের আর কোন চিহ্ন থাকবে না
Explore ইশাইয়া 41:12
6
ইশাইয়া 41:14
হে ইয়াকুব, হে ইসরাইল, তুমি যদিও পোকার মত সামান্য তবুও ভয় কোরো না; আমি নিজেই তোমাকে সাহায্য করব। আমি মাবুদ তোমার মুক্তিদাতা ইসরাইলের আল্লাহ্ পাক এই কথা বলছি।
Explore ইশাইয়া 41:14
7
ইশাইয়া 41:8
মাবুদ বলছেন, “কিন্তু হে আমার গোলাম ইসরাইল, আমার বেছে নেওয়া ইয়াকুব, আমার বন্ধু ইব্রাহিমের বংশ
Explore ইশাইয়া 41:8
8
ইশাইয়া 41:18
আমি গাছপালাহীন পাহাড়গুলোর উপরে নদী বইয়ে দেব আর উপত্যকার নানা জায়গায় ঝর্ণা বইয়ে দেব। আমি মরুভূমিতে পুকুর তৈরী করব, আর শুকনা মাটিতে ঝর্ণা খুলে দেব।
Explore ইশাইয়া 41:18
9
ইশাইয়া 41:17
“দুঃখী ও অভাবীরা পানির খোঁজ করে, কিন্তু পানি নেই; পিপাসায় তাদের জিভ্ শুকিয়ে গেছে। কিন্তু আমি মাবুদই তাদের জবাব দেব; আমি ইসরাইলের আল্লাহ্ তাদের ত্যাগ করব না।
Explore ইশাইয়া 41:17
10
ইশাইয়া 41:4
কে এই কাজ করেছেন? কার দ্বারা এই কাজ হয়েছে? বংশের পর বংশে কি ঘটবে তা কে প্রথম থেকে ঠিক করে রেখেছেন? আমি মাবুদই প্রথম থেকে আছি আর শেষ সময়ের লোকদের সংগেও থাকব।”
Explore ইশাইয়া 41:4
11
ইশাইয়া 41:19-20
আমি মরুভূমিতে এরস, বাব্লা, গুলমেঁদি ও বুনো জলপাই গাছ লাগাব আর মরুভূমিতে লাগাব বেরস, ঝাউ ও তাশূর গাছ, যাতে লোকেরা দেখে, জেনে ও বিবেচনা করে বুঝতে পারে যে, মাবুদের হাতই এই কাজ করেছে, ইসরাইলের আল্লাহ্ পাকই এই সব করেছেন।”
Explore ইশাইয়া 41:19-20