1
প্রকাশিত কালাম 20:15
কিতাবুল মোকাদ্দস
BACIB
আর জীবন-কিতাবে যার নাম লেখা পাওয়া গেল না, তাকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল।”
Compare
Explore প্রকাশিত কালাম 20:15
2
প্রকাশিত কালাম 20:12
আর আমি দেখলাম, ক্ষুদ্র ও মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়িয়ে আছে; পরে কয়েকখানি কিতাব খোলা হল এবং আর একখানি কিতাব, অর্থাৎ জীবন-কিতাব খোলা হল এবং মৃতদের কিতাবগুলোতে যেমন লেখা হয়েছিল তাদের সেই কাজ অনুসারে বিচার করা হল।
Explore প্রকাশিত কালাম 20:12
3
প্রকাশিত কালাম 20:13-14
আর সমুদ্র তার মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং মৃত্যু ও পাতাল তাদের মধ্যবর্তী মৃতদেরকে তুলে দিল এবং তাদের প্রত্যেকের নিজ নিজ কাজ অনুসারে বিচার করা হল। পরে মৃত্যু ও পাতালকে আগুনের হ্রদে নিক্ষেপ করা হল; এই আগুনের হ্রদই হল দ্বিতীয় মৃত্যু।
Explore প্রকাশিত কালাম 20:13-14
4
প্রকাশিত কালাম 20:11
পরে আমি একটি বড় সাদা রংয়ের সিংহাসন ও যিনি তার উপরে বসে আছেন, তাঁকে দেখতে পেলাম; তাঁর সম্মুখ থেকে আসমান ও জমিন পালিয়ে গেল; তাদের জন্য আর স্থান পাওয়া গেল না।
Explore প্রকাশিত কালাম 20:11
5
প্রকাশিত কালাম 20:7-8
সেই হাজার বছর সমাপ্ত হলে শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করা যাবে। তাতে সে “দুনিয়ার চার কোণে অবস্থিত জাতিদেরকে, ইয়াজুজ ও মাজুজকে” ভ্রান্ত করে যুদ্ধে একত্র করার জন্য বের হবে; তাদের সংখ্যা সমুদ্রের বালুকণার মত।
Explore প্রকাশিত কালাম 20:7-8