1
প্রকাশিত কালাম 19:7
কিতাবুল মোকাদ্দস
BACIB
এসো, আমরা আনন্দ ও উল্লাস করি এবং তাঁকে গৌরব প্রদান করি, কারণ মেষশাবকের বিয়ে উপস্থিত হল এবং তাঁর ভার্যা নিজেকে প্রস্তুত করলো।
Compare
Explore প্রকাশিত কালাম 19:7
2
প্রকাশিত কালাম 19:16
আর তাঁর পরিচ্ছদে ও ঊরুদেশে এই নাম লেখা আছে— “বাদশাহ্দের বাদশাহ্ ও প্রভুদের প্রভু।”
Explore প্রকাশিত কালাম 19:16
3
প্রকাশিত কালাম 19:11
পরে আমি দেখলাম, বেহেশত খুলে গেল, আর দেখ, সাদা রংয়ের একটি ঘোড়া; যিনি তার উপরে বসে আছেন, তিনি বিশ্বাস্য ও সত্যময় নামে আখ্যাত এবং তিনি ধর্মশীলতায় বিচার ও যুদ্ধ করেন।
Explore প্রকাশিত কালাম 19:11
4
প্রকাশিত কালাম 19:12-13
তাঁর চোখ আগুনের শিখা এবং তাঁর মাথায় অনেক রাজমুকুট; এবং তাঁর একটি লেখা নাম আছে, যা তিনি ছাড়া অন্য কেউ জানে না। আর তিনি রক্তে ডুবানো কাপড় পরা; এবং “আল্লাহ্র কালাম”— এই নামে আখ্যাত।
Explore প্রকাশিত কালাম 19:12-13
5
প্রকাশিত কালাম 19:15
আর তাঁর মুখ থেকে একটি ধারালো তরবারি বের হয়, যেন তা দ্বারা তিনি জাতিদেরকে আঘাত করেন; আর তিনি লোহার দণ্ড দ্বারা তাদেরকে শাসন করবেন; এবং তিনি সর্বশক্তিমান আল্লাহ্র প্রচণ্ড গজবরূপ আঙ্গুরের কুণ্ড দলন করেন।
Explore প্রকাশিত কালাম 19:15
6
প্রকাশিত কালাম 19:20
তাতে সেই পশু ধরা পড়লো এবং যে ভণ্ড নবী তার সাম্মুখে চিহ্ন-কাজ করে পশুর চিহ্নধারী ও তার মূর্তির এবাদতকারীদের ভ্রান্তি জন্মাত, সেও তার সঙ্গে ধরা পড়লো; তারা উভয়ে জীবন্তই জ্বলন্ত গন্ধকের আগুনের হ্রদে নিক্ষিপ্ত হল।
Explore প্রকাশিত কালাম 19:20