1
প্রকাশিত কালাম 21:4
কিতাবুল মোকাদ্দস
BACIB
আর তিনি তাদের চোখের সমস্ত পানি মুছে দেবেন; মৃত্যু আর হবে না; শোক বা আর্তনাদ বা ব্যথাও আর হবে না; কারণ প্রথম বিষয়গুলো বিলুপ্ত হল।
Compare
Explore প্রকাশিত কালাম 21:4
2
প্রকাশিত কালাম 21:5
আর যিনি সিংহাসনে বসে আছেন, তিনি বললেন, দেখ, আমি সকলই নতুন করে তৈরি করছি। পরে তিনি বললেন, লেখ, কেননা এসব কথা বিশ্বাসযোগ্য ও সত্য।
Explore প্রকাশিত কালাম 21:5
3
প্রকাশিত কালাম 21:3
পরে আমি সিংহাসন থেকে জোরে এই কথা বলতে শুনলাম, দেখ, মানুষের সঙ্গে আল্লাহ্র আবাস; তিনি তাদের সঙ্গে বাস করবেন তারা তাঁর লোক হবে। আল্লাহ্ নিজে তাদের সঙ্গে থাকবেন ও তাদের আল্লাহ্ হবেন।
Explore প্রকাশিত কালাম 21:3
4
প্রকাশিত কালাম 21:6
পরে তিনি আমাকে বললেন, হয়েছে; আমি আল্ফা এবং ওমেগা আদি এবং অন্ত; যে পিপাসিত, আমি তাকে জীবন-পানির ফোয়ারা থেকে বিনামূল্যে পানি দেব।
Explore প্রকাশিত কালাম 21:6
5
প্রকাশিত কালাম 21:7
যে জয় করে, সে এই সবকিছুর অধিকারী হবে; এবং আমি তার আল্লাহ্ হব ও সে আমার পুত্র হবে।
Explore প্রকাশিত কালাম 21:7
6
প্রকাশিত কালাম 21:8
কিন্তু যারা ভীরু, অবিশ্বাসী, ঘৃণার যোগ্য, নরহন্তা, পতিতাগামী, মায়াবী, মূর্তিপূজক তাদের এবং সমস্ত মিথ্যাবাদীর স্থান হবে আগুন ও গন্ধকে জ্বলন্ত হ্রদে; এটিই দ্বিতীয় মৃত্যু।
Explore প্রকাশিত কালাম 21:8
7
প্রকাশিত কালাম 21:1
পরে আমি একটি নতুন আসমান ও একটি নতুন দুনিয়া দেখলাম; কেননা প্রথম আসমান ও প্রথম দুনিয়া বিলুপ্ত হয়েছে এবং সমুদ্র আর ছিল না।
Explore প্রকাশিত কালাম 21:1
8
প্রকাশিত কালাম 21:2
আর আমি দেখলাম, পবিত্র নগরী, নতুন জেরুশালেম, বেহেশত থেকে, আল্লাহ্র কাছ থেকে নেমে আসছে; সে তার বরের জন্য সুসজ্জিত কনের মত প্রস্তুত হয়েছিল।
Explore প্রকাশিত কালাম 21:2
9
প্রকাশিত কালাম 21:23-24
সেই নগরে আলো দেবার জন্য সূর্য বা চন্দ্রের কোন প্রয়োজন নেই; কারণ আল্লাহ্র মহিমা তা আলোকময় করে এবং মেষশাবক তার প্রদীপস্বরূপ। আর জাতিরা তার আলোতে চলাচল করবে; এবং দুনিয়ার বাদশাহ্রা তার মধ্যে নিজ নিজ মহিমা নিয়ে আসবেন।
Explore প্রকাশিত কালাম 21:23-24