প্রেরিত্ 9:17-19
প্রেরিত্ 9:17-19 CBT
সেক্কে অননিয় যেইনে সেই ঘর ভিদিরে সুমিলো আর শৌল কিয়্যেগানত্ আঢ্ দিইনে কলঅ, “ভেই শৌল, ইধু এবার্ পধত্ যে তরে দেগা দিয়্যে তে প্রভু যীশু। তেয়ই মরে পাধেয়্যে যেন তুই তর্ দেগিবার খেমতাগান্ ফিরি পাজ্ আর পবিত্র আত্মায় পরিপুরোণ অচ্।” সেক্কে শৌল চোগ্কুনোত্তুন্ আঁশ ধোক্ক্যেন কিজু এক্কান পড়ি গেলঅ আহ্ তে আরঅ দেগিলো। ইয়েন পরেদি তে উদিনে পানিত্ বাপ্তিষ্ম ললঅ আর হানা-দানা গুরিনে বলান্ ফিরি পেলঅ।





