শুমারী 36

36
পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারিণীদের নিয়ম
1পরে ইউসুফ-সন্তানদের গোষ্ঠীগুলোর মধ্যে মানশার পৌত্র মাখীরের পুত্র গিলিয়দের সন্তানদের গোষ্ঠীর পিতৃকুলপতিগণ এসে মূসা ও নেতৃবর্গের সম্মুখে, বনি-ইসরাইলদের পিতৃকুলপতিদের সম্মুখে কথা বললেন। 2তাঁরা বললেন, মাবুদ গুলিবাঁট দ্বারা অধিকার হিসেবে বনি-ইসরাইলকে দেশ দিতে আমার মালিককে হুকুম করেছেন এবং আপনি আমাদের ভাই সলফাদের অধিকার তাঁর কন্যাদেরকে দেবার হুকুম মাবুদ থেকে পেয়েছেন। 3কিন্তু বনি-ইসরাইলদের অন্য কোন বংশের সন্তানদের মধ্যে কারো সঙ্গে যদি তাদের বিয়ে হয়, তবে আমাদের পিতৃগণের অধিকার থেকে তাদের অধিকার কাটা যাবে ও তারা যে বংশে যাবে, সেই বংশের অধিকারে তা যুক্ত হবে; এভাবে তা আমাদের অধিকারের অংশ থেকে কাটা যাবে। 4আর যখন বনি-ইসরাইলদের জুবিলী উপস্থিত হবে, সেই সময় তাদের যে বংশে বিয়ে হয়েছে, সেই বংশের অধিকারে তাদের অধিকার যুক্ত হবে; এভাবে আমাদের পিতৃবংশের অধিকার থেকে তাদের অধিকার কাটা যাবে।
5তখন মূসা মাবুদের নির্দেশ অনুসারে বনি-ইসরাইলকে হুকুম করলেন, বললেন, ইউসুফ-সন্তানদের বংশ যথার্থ বলছে। 6মাবুদ সলফাদের কন্যাদের বিষয়ে এই হুকুম করছেন, তারা যাকে মনোনীত করবে, তাকে বিয়ে করতে পারবে; কিন্তু কেবল নিজেদের পিতৃবংশের কোন গোষ্ঠীর মধ্যে বিয়ে করবে। 7এভাবে বনি-ইসরাইলদের অধিকার এক বংশ থেকে অন্য বংশে যাবে না; বনি-ইসরাইল প্রত্যেকে নিজ নিজ পিতৃবংশের অধিকারভুক্ত থাকবে। 8আর বনি-ইসরাইল প্রত্যেকে যেন নিজ নিজ পৈতৃক অধিকার ভোগ করে, এজন্য বনি-ইসরাইলদের কোন বংশের মধ্যে অধিকারিণী প্রত্যেক কন্যা তার পিতৃবংশীয় গোষ্ঠীর মধ্যে কোন এক পুরুষের স্ত্রী হবে। 9এভাবে এক বংশ থেকে অন্য বংশে অধিকার যাবে না, কারণ বনি-ইসরাইলদের প্রত্যেক বংশ নিজ নিজ অধিকারভুক্ত থাকবে।
10মূসাকে মাবুদ যেরকম হুকুম করলেন, সলফাদের কন্যারা সেইভাবে কাজ করলো। 11ফলত মহলা, তির্সা, হগ্‌লা মিল্কা ও নোয়া, সলফাদের এই কন্যারা নিজ নিজ চাচাতো ভাইদের সঙ্গে বিবাহিতা হল। 12ইউসুফের পুত্র মানশার সন্তানদের গোষ্ঠীর মধ্যে তাদের বিয়ে হল; তাতে তাদের অধিকার তাদের পিতৃগোষ্ঠীর সম্পর্কীয় বংশেই রইলো।
13মাবুদ জেরিকোর নিকটস্থ জর্ডানের সমীপে মোয়াবের উপত্যকায় মূসা দ্বারা বনি-ইসরাইলকে এ সব নির্দেশ ও অনুশাসন দান করলেন।

اکنون انتخاب شده:

শুমারী 36: BACIB

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید