রূত ভূমিকা
ভূমিকা
সপ্তাহের পর্বে, অর্থাৎ বসন্তকালে ফসল কাটা উৎসবের সময় যিহূদীরা সকলের সামনে রূতের কাহিনী নামে বইটা পড়ত। এটি একটি অযিহূদী স্ত্রীলোকের গল্প যিনি একজন ইস্রায়েলীয়কে বিয়ে করেছিলেন। এই বইয়ে যে সব ঘটনার কথা লেখা আছে তা বিচারকর্তৃগণের বিবরণের সময়ে ঘটেছিল। ইস্রায়েলীয়েরা ঈশ্বরের পথ ছেড়ে বিপথে যাওয়ার মধ্যে রূত নামে এই অযিহূদী মহিলার বিশ্বাস যেন অন্ধকারের মধ্যে একটা উজ্জ্বল আলো। রূতের কাহিনীর প্রধান কথা হল “দায়িত্ব বহন করা আত্মীয়” (লেবীয় ২৫:১৩-৫৫ পদ দেখুন)। বোয়স ছিলেন এই রকম একজন নিকট আত্মীয় যিনি রূতের মৃত স্বামীর জমি কিনে নিয়েছিলেন এবং রূতকে বিয়ে করে তাঁর স্বামীর বংশের নাম রক্ষার জন্য সন্তানের জন্ম দিয়েছিলেন (দ্বিতীয় কাহিনীর ২৫:৫-১০ পদে এই ব্যাপার সম্বন্ধে যে নিয়ম আছে তা দেখুন)। রূতের কাহিনীর ৪:১৭ ও ২২ পদে রাজা দায়ূদের নাম বলা হয়েছে। রূতের কাহিনী লেখার উদ্দেশ্য হল রাজা দায়ূদের পূর্বপুরুষদের কথা জানানো।
বিষয় সংক্ষেপ:
(ক) মোয়াব দেশে বাস (১:১-৫ পদ)
(খ) বৈৎলেহমে ফিরে আসা (১:৬-২২ পদ)
(গ) বোয়সের ক্ষেতে রূত (২ অধ্যায়)
(ঘ) রূতের দায়িত্ব বহনকারী আত্মীয় (৩ অধ্যায়)
(ঙ) বোয়স রূতের দায়িত্ব বহন করলেন (৪:১-১২ পদ)
(চ) রাজা দায়ূদের পূর্বপুরুষের পরিচয় (৪:১৩-২২ পদ)
اکنون انتخاب شده:
রূত ভূমিকা: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000