বিচারকর্তৃগণ 12:5-6
বিচারকর্তৃগণ 12:5-6 SBCL
যর্দন নদীর যে জায়গাগুলো হেঁটে পার হয়ে ইফ্রয়িম এলাকার দিকে যাওয়া যায় সেই জায়গাগুলো গিলিয়দীয়েরা দখল করে নিল। ইফ্রয়িম-গোষ্ঠীর বেঁচে থাকা কোন লোক যখন বলত, “আমাকে পার হতে দাও,” তখন গিলিয়দের লোকেরা তাকে জিজ্ঞাসা করত, “তুমি কি ইফ্রয়িমীয়?” উত্তরে সে যদি বলত, “না,” তবে তারা বলত, “বেশ, তাহলে বল দেখি, ‘শিব্বোলেৎ।’ ” কথাটা ঠিক করে উচ্চারণ করতে না পেরে যদি সে বলত, “ছিব্বোলেৎ,” তবে তারা তাকে ধরে যর্দন নদীর ঐ হেঁটে পার হওয়ার জায়গাতেই মেরে ফেলত। এইভাবে সেই সময় বিয়াল্লিশ হাজার ইফ্রয়িমীয়কে মেরে ফেলা হয়েছিল।

