দ্বিতীয় বিবরণ 24

24
1“বিয়ে করবার পরে যদি কেউ স্ত্রীর মধ্যে কোন দোষ দেখে তার উপর অসন্তুষ্ট হয় আর ত্যাগপত্র লিখে তার হাতে দিয়ে তাকে বাড়ী থেকে বিদায় করে দেয়, 2-3আর স্ত্রীলোকটি তার বাড়ী থেকে চলে গিয়ে যদি আর কাউকে বিয়ে করে এবং তার দ্বিতীয় স্বামীও যদি পরে তাকে অপছন্দ করে তার প্রতি তা-ই করে, কিম্বা সেই স্বামী যদি মারা যায়, 4তবে তার প্রথম স্বামী, যে তাকে বিদায় করে দিয়েছিল সে তাকে আর বিয়ে করতে পারবে না, কারণ সে অশুচি হয়ে গেছে। এই রকমের বিয়ে সদাপ্রভু ঘৃণা করেন। সম্পত্তি হিসাবে যে দেশটা তোমাদের ঈশ্বর সদাপ্রভু তোমাদের দিতে যাচ্ছেন তোমরা এইভাবে তার উপর পাপ ডেকে আনবে না।
5“অল্পদিন হয় বিয়ে করেছে এমন কোন লোককে যুদ্ধে পাঠানো চলবে না কিম্বা তার উপর অন্য কোন কাজের বোঝা চাপিয়ে দেওয়া চলবে না। সে যাকে বিয়ে করেছে তার সন্তুষ্টির জন্য এক বছর পর্যন্ত এই সব কাজ থেকে রেহাই দিয়ে তাকে বাড়ীতে থাকতে দিতে হবে।
6“ঋণের বন্ধক হিসাবে কারও জাঁতা কিম্বা তার উপরের পাথরটাও নেওয়া চলবে না, কারণ তাতে লোকটির বেঁচে থাকবার উপায়টাই বন্ধক নেওয়া হবে।
7“যদি দেখা যায়, কোন লোক কোন ইস্রায়েলীয় ভাইকে চুরি করে নিয়ে দাস হিসাবে ব্যবহার করছে কিম্বা বিক্রি করে দিয়েছে, তবে সেই চোরকে মরতে হবে। তোমাদের মধ্য থেকে তোমরা এই রকম মন্দতা শেষ করে দেবে।
8“চর্মরোগ দেখা দিলে তোমাদের সতর্ক হতে হবে এবং লেবীয় পুরোহিতেরা যে নির্দেশ দেবে তা যত্নের সংগে পালন করতে হবে। আমি তাদের যে আদেশ দিয়েছি তোমাদের সাবধান হয়ে সেইমত চলতে হবে। 9মিসর দেশ থেকে বেরিয়ে আসবার পরে পথে তোমাদের ঈশ্বর সদাপ্রভু মরিয়মের ব্যাপারে যে ব্যবস্থা দিয়েছিলেন তা ভুলে যেয়ো না।
10“কাউকে কিছু ধার দিয়ে বন্ধক হিসাবে কোন জিনিস নেবার জন্য তার বাড়ীর মধ্যে যেয়ো না। 11তোমরা বাইরে থেকো এবং যাকে তুমি ধার দিচ্ছ তাকেই বন্ধক দেবার জিনিসটা বাইরে তোমাদের কাছে নিয়ে আসতে দিয়ো। 12লোকটি যদি গরীব হয় তবে তার বন্ধক রাখা কাপড়টা নিজের কাছে রেখে দিয়ে ঘুমাতে যেয়ো না। 13সন্ধ্যার সময় তাকে তা ফিরিয়ে দিতেই হবে যাতে সে তা গায়ে দিয়ে ঘুমাতে পারে। এতে সে তোমাদের মংগল কামনা করবে, আর তোমাদের ঈশ্বর সদাপ্রভুর চোখে সেই ফিরিয়ে দেবার কাজটা হবে তোমাদের পক্ষে তাঁর ইচ্ছামত চলা।
14“পাওনার ব্যাপারে কোন গরীব এবং অভাবী মজুরের প্রতি অন্যায় করবে না- সে তোমাদের কোন ইস্রায়েলীয় ভাই হোক কিম্বা তোমাদের দেশের ভিন্ন জাতির কোন বাসিন্দাই হোক। 15সূর্য ডুববার আগেই তোমরা তার মজুরি দিয়ে দেবে, কারণ সে গরীব এবং সেই মজুরির উপরেই সে নির্ভর করছে। তা না করলে তোমাদের পাপ হবে, আর সে তোমাদের বিরুদ্ধে সদাপ্রভুর কাছে কাতর হয়ে বিচার চাইতে পারে।
16“ছেলেমেয়েদের পাপের জন্য বাবাকে কিম্বা বাবার পাপের জন্য ছেলেমেয়েদের মেরে ফেলা চলবে না। প্রত্যেককেই তার নিজের পাপের জন্য মরতে হবে।
17“বিদেশী বাসিন্দা কিম্বা অনাথের প্রতি অন্যায় বিচার হতে দিয়ো না। কোন বিধবার কাছ থেকে বন্ধক হিসাবে তার গায়ের কাপড় নিয়ো না। 18মনে রেখো, মিসর দেশে তোমরা দাস ছিলে আর তোমাদের ঈশ্বর সদাপ্রভু সেখান থেকে তোমাদের মুক্ত করে এনেছেন। সেইজন্যই আমি তোমাদের এই সব করবার আদেশ দিচ্ছি।
19“তোমাদের জমির ফসল কাটবার পরে যদি শস্যের কোন আঁটি তোমরা সংগে নিতে ভুলে যাও তবে সেটা আর ফিরে আনতে যেয়ো না। বিদেশী বাসিন্দা, অনাথ এবং বিধবাদের জন্য সেটা ফেলে রেখো। তাতে তোমাদের ঈশ্বর সদাপ্রভু সব কাজেই তোমাদের আশীর্বাদ করবেন। 20জলপাই পাড়বার সময় তোমরা একই ডাল থেকে দু’বার ফল পাড়তে যেয়ো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, অনাথ ও বিধবাদের জন্য রেখে দিয়ো। 21তোমাদের আংগুর ক্ষেতের আংগুর তুলবার সময় তোমরা একই ডাল থেকে দু’বার আংগুর তুলো না। যা থেকে যাবে তা বিদেশী বাসিন্দা, অনাথ ও বিধবাদের জন্য রেখে দিয়ো। 22ভুলে যেয়ো না তোমরা মিসর দেশে দাস ছিলে। সেইজন্য আমি তোমাদের এই সব করতে আদেশ দিচ্ছি।

اکنون انتخاب شده:

দ্বিতীয় বিবরণ 24: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید