১ শমূয়েল 31

31
শৌল ও যোনাথনের মুত্যু
1এর মধ্যে পলেষ্টীয়েরা ইস্রায়েলীয়দের বিরুদ্ধে যুদ্ধ করছিল আর ইস্রায়েলীয়েরা তাদের সামনে থেকে পালিয়ে যাচ্ছিল। তাদের মধ্যে অনেকে গিলবোয় পাহাড়ে পলেষ্টীয়দের হাতে মারা পড়তে লাগল। 2পলেষ্টীয়েরা শৌল ও তাঁর ছেলেদের পিছনে তাড়া করে গিয়ে তাঁর ছেলে যোনাথন, অবীনাদব ও মল্কীশূয়কে মেরে ফেলল। 3তারপর শৌলের বিরুদ্ধে আরও ভীষণভাবে যুদ্ধ চলতে লাগল। ধনুকধারী সৈন্যেরা তাঁকে দেখতে পেয়ে আঘাত করল।
4শৌল তখন তাঁর অস্ত্র বহনকারী লোকটিকে বললেন, “তোমার তলোয়ার বের করে আমার দেহটা এফোঁড়-ওফোঁড় করে দাও। তা না হলে ঐ সুন্নত-না-করানো লোকেরা এসে আমার দেহটা এফোঁড়-ওফোঁড় করবে এবং আমাকে অপমান করবে।”
কিন্তু তাঁর অস্ত্র বহনকারী লোকটি তা করতে রাজী হল না, কারণ সে খুব ভয় পেয়েছিল। তখন শৌল তাঁর তলোয়ার নিয়ে নিজেই তার উপরে পড়লেন। 5শৌল মারা গেছেন দেখে তাঁর অস্ত্রবহনকারীও নিজের তলোয়ারের উপর পড়ে শৌলের সংগে মারা গেল। 6এইভাবে সেই দিন শৌল, তাঁর তিন ছেলে, তাঁর অস্ত্র বহনকারী এবং তাঁর সংগের লোকেরা একসংগে মারা গেলেন।
7যে সব ইস্রায়েলীয় উপত্যকার অন্য দিকে ছিল আর যারা যর্দন নদীর ওপারে ছিল তারা যখন দেখল যে, ইস্রায়েলীয় সৈন্যেরা পালিয়ে গেছে এবং শৌল ও তাঁর ছেলেরা মারা পড়েছেন তখন তারাও তাদের শহর ও গ্রামগুলো ছেড়ে পালিয়ে গেল, আর পলেষ্টীয়েরা এসে সেগুলো দখল করে নিল।
8পরের দিন পলেষ্টীয়েরা মৃত লোকদের সব কিছু লুট করতে এসে দেখল গিল্‌বোয় পাহাড়ের উপরে শৌল ও তাঁর তিন ছেলের মৃতদেহ পড়ে আছে। 9তারা শৌলের মাথা কেটে ফেলল এবং তাঁর সাজ-পোশাক ও অস্ত্রশস্ত্র খুলে নিল। এই খবর তাদের সমস্ত দেব-মন্দিরে এবং লোকদের কাছে ঘোষণা করবার জন্য তারা পলেষ্টীয়দের দেশের সব জায়গায় সেগুলো পাঠিয়ে দিল। 10তারপর তারা শৌলের অস্ত্রশস্ত্র নিয়ে অষ্টারোৎ দেবীর মন্দিরে রাখল আর তাঁর দেহটা বৈৎ-শান শহরের দেয়ালে টাংগিয়ে দিল।
11পলেষ্টীয়েরা শৌলের প্রতি যা করেছে যাবেশ-গিলিয়দের লোকেরা তা শুনতে পেল। 12তখন সেখানকার বীর সৈন্যেরা সারারাত হেঁটে বৈৎ-শানে গিয়ে শৌল ও তাঁর ছেলেদের মৃতদেহগুলো দেয়াল থেকে নামিয়ে নিল এবং যাবেশে নিয়ে গিয়ে তা পুড়িয়ে দিল। 13তারপর তারা তাঁদের হাড়গুলো নিয়ে সেখানকার একটা ঝাউ গাছের তলায় কবর দিল এবং সাত দিন উপবাস করে কাটাল। ॥ভব

اکنون انتخاب شده:

১ শমূয়েল 31: SBCL

های‌لایت

کپی

مقایسه

به اشتراک گذاشتن

None

می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید