১ বংশাবলি 9
9
এরারারা সবাই ছিল বিন্যামীন-গোষ্ঠীর লোক।
1“ইস্রায়েলীয় রাজাদের বই”-তে সমস্ত ইস্রায়েলীয়দের বংশ-তালিকা লেখা রয়েছে।
যিরূশালেমে ইস্রায়েলীয়েরা
যিহূদার লোকদের অবিশ্বস্ততার জন্য তাদের বাবিলে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল। 2যারা প্রথমে ফিরে এসে নিজেদের শহর ও গ্রামে নিজেদের জায়গা-জমির উপর আবার বাস করতে শুরু করল তারা ছিল পুরোহিত, লেবীয়, উপাসনা-ঘরের সেবাকারী এবং অন্যান্য ইস্রায়েলীয়েরা।
3যিহূদা, বিন্যামীন, ইফ্রয়িম ও মনঃশি-গোষ্ঠীর যারা যিরূশালেমে বাস করতে লাগল তারা হল:
4যিহূদা-গোষ্ঠী থেকে:
যিহূদার ছেলে পেরসের বংশের উথয়। উথয় ছিল অম্মীহূদের ছেলে, অম্মীহূদ অম্রির ছেলে, অম্রি ইম্রির ছেলে, ইম্রি বানির ছেলে ও বানি পেরসের ছেলে।
5যিহূদার ছেলে শেলার বংশের অসায় ও তার ছেলেরা। অসায় ছিল তার বাবার বড় ছেলে।
6যিহূদার ছেলে শেরহের বংশের যুয়েল।
যিহূদা-গোষ্ঠীর যে লোকেরা যিরূশালেমে বাস করল তাদের সংখ্যা হল ছ’শো নব্বই জন।
7বিন্যামীন-গোষ্ঠী থেকে:
মশুল্লমের ছেলে সল্লু। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল হোদবিয় এবং হস্নূয়।
8যিরোহমের ছেলে যিব্নিয়।
মিখ্রির নাতি, অর্থাৎ উষির ছেলে এলা।
শফটিয়ের ছেলে মশুল্লম। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল রূয়েল ও যিব্নিয়।
9এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। বিন্যামীনের বংশ-তালিকা অনুসারে যে সব লোক যিরূশালেমে বাস করল তাদের সংখ্যা ছিল ন’শো ছাপান্ন জন।
10-11পুরোহিতদের থেকে:
যিদয়িয়, যিহোয়ারীব, যাখীন ও হিল্কিয়ের ছেলে অসরিয়। অসরিয় ছিলেন ঈশ্বরের ঘরের ভার পাওয়া লোকদের মধ্যে প্রধান। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিলেন মশুল্লম, সাদোক, মরায়োৎ ও অহীটূব।
12যিরোহমের ছেলে অদায়া। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল পশ্হূর ও মল্কিয়।
অদীয়েলের ছেলে মাসয়। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল যহসেরা, মশুল্লম, মশিল্লমীত ও ইম্মের।
13এঁরা ছিলেন নিজের নিজের বংশের নেতা। যে পুরোহিতেরা যিরূশালেমে বাস করলেন তাঁদের সংখ্যা ছিল এক হাজার সাতশো ষাট জন। এঁরা ঈশ্বরের ঘরের সেবা-কাজের ভার-পাওয়া যোগ্য লোক।
14লেবীয়দের থেকে:
হশূবের ছেলে শময়িয়। তার পূর্বপুরুষদের মধ্যে ছিল অস্রীকাম, হশবিয় ও মরারি।
15বকবকর, হেরশ, গালল ও মীখার ছেলে মত্তনিয়। মত্তনিয়ের পূর্বপুরুষদের মধ্যে ছিল সিখ্রি ও আসফ।
16শময়িয়ের ছেলে ওবদিয়। তার পূর্বপুরুষদের মধ্যে ছিল গালল ও যিদূথূন।
ইল্কানার নাতি, অর্থাৎ আসার ছেলে বেরিখিয়। সে নটোফাতীয়দের গ্রামে বাস করত।
17-19রক্ষীদের থেকে:
শল্লুম, অক্কুব, টল্মোন, অহীমান ও তাদের বংশের লোকেরা। এই লোকেরা ছিল লেবি-গোষ্ঠীর ছাউনির রক্ষী। কোরির ছেলে শল্লুম ছিলেন তাদের নেতা। তাঁর পূর্বপুরুষদের মধ্যে ছিল ইবীয়াসফ ও কোরহ। শল্লুম ও তাঁর বংশের লোকদের, অর্থাৎ কোরহীয়দের উপর উপাসনা-ঘরের দরজাগুলো পাহারা দেবার ভার ছিল। আজও তারা রাজবাড়ীর পূর্ব দিকের ফটকে থাকে। তাদের পূর্বপুরুষদের উপরেও ঠিক এইভাবেই সদাপ্রভুর আবাস-তাম্বুর দরজা পাহারা দেবার ভার ছিল। 20সেই সময় ইলীয়াসরের ছেলে পীনহসের উপর রক্ষীদের দেখাশোনার ভার ছিল এবং সদাপ্রভু তাঁর সংগে ছিলেন। 21মশেলেমিয়ের ছেলে সখরিয় মিলন-তাম্বুর দরজার পাহারাদার ছিল।
22দরজাগুলো পাহারা দেবার জন্য যাদের বেছে নেওয়া হয়েছিল তাদের সংখ্যা ছিল মোট দু’শো বারো। তাদের গ্রামগুলোতে যে সব বংশ-তালিকা ছিল সেখানে তাদের নাম লেখা হয়েছিল। দায়ূদ ও দর্শক শমূয়েল এই লোকদের দায়িত্বপূর্ণ দারোয়ানের কাজে নিযুক্ত করেছিলেন। 23তাদের ও তাদের বংশের লোকেরা সদাপ্রভুর ঘরের, অর্থাৎ আবাস-তাম্বুর দরজাগুলো পাহারা দিত। 24পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ- এই চারদিকেই রক্ষীরা পাহারা দিত। 25গ্রাম থেকে তাদের ভাইদেরও পালা অনুসারে এসে সাত দিন করে তাদের কাজে সাহায্য করতে হত। 26যে চারজন লেবীয় প্রধান রক্ষী ছিল তাদের উপর ছিল ঈশ্বরের ঘরের ধনভাণ্ডারের কামরাগুলোর ভার। 27তারা ঈশ্বরের ঘরের কাছে বাস করত, কারণ সেই ঘর রক্ষা করবার ভার তাদের উপর ছিল, আর রোজ সকালে ঘরের দরজাও তাদের খুলে দিতে হত।
28লেবীয়দের মধ্যে কয়েকজনের উপর উপাসনা-ঘরের সেবা-কাজে ব্যবহার করা জিনিসপত্র রক্ষা করবার ভার ছিল। সেগুলো বের করবার ও ভিতরে আনবার সময় তারা গুণে দেখত। 29অন্যদের উপর ছিল উপাসনা-ঘরের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুর-রস, তেল, লোবান ও সব সুগন্ধি মশলা রক্ষা করবার ভার। 30কিন্তু সুগন্ধি মশলাগুলো মেশাবার ভার ছিল পুরোহিতদের মধ্যে কয়েকজনের উপর। 31লেবীয়দের মধ্যে কোরহীয় শল্লুমের বড় ছেলে মত্তথিয়ের উপর শস্য-উৎসর্গের জিনিস সেঁকে আনবার ভার দেওয়া হয়েছিল। 32প্রত্যেক বিশ্রামবারে টেবিলের উপর যে সম্মুখ-রুটি সাজিয়ে রাখা হত তা তৈরী করবার ভার ছিল লেবীয়দের মধ্যে কয়েকজন কহাতীয়ের উপর।
33লেবি-গোষ্ঠীর বংশ-নেতারা যাঁরা গান-বাজনা করতেন তাঁরা উপাসনা-ঘরের কামরাগুলোতে থাকতেন। গান-বাজনার কাজে তাঁরা দিনরাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোন কাজের ভার দেওয়া হয় নি।
34বংশ-তালিকা অনুসারে এঁরা সবাই ছিলেন লেবি-গোষ্ঠীর নিজের নিজের বংশের নেতা। এঁরা যিরূশালেমে বাস করতেন।
শৌলের বংশ-তালিকা
35যিয়ীয়েল গিবিয়োন গ্রামটা গড়ে তুলে সেখানে বাস করত। তার স্ত্রীর নাম ছিল মাখা। 36তার বড় ছেলের নাম অব্দোন, তার পরে সূর, কীশ, বাল, নের, নাদব, 37গাদোর, অহিয়ো, সখরিয় ও মিক্লোৎ। 38মিক্লোতের ছেলে শিমিয়াম। এরা যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
39নেরের ছেলে কীশ, কীশের ছেলে শৌল এবং শৌলের ছেলেরা হল যোনাথন, মল্কীশূয়, অবীনাদব ও ইশ্বাল। 40-41যোনাথনের ছেলে মরীব্-বাল, মরীব্-বালের ছেলে মীখা এবং মীখার ছেলেরা হল পিথোন, মেলক, তহরেয় ও আহস। 42আহসের ছেলে যারঃ এবং যারের ছেলেরা হল আলেমৎ, অস্মাবৎ ও সিম্রি। সিম্রির ছেলে মোৎসা, 43মোৎসার ছেলে বিনিয়া, বিনিয়ার ছেলে রফায়, রফায়ের ছেলে ইলীয়াসা এবং ইলীয়াসার ছেলে আৎসেল। 44আৎসেলের ছয়জন ছেলের নাম হল অস্রীকাম, বোখরূ, ইশ্মায়েল, শিয়রিয়, ওবদিয় ও হানান।
اکنون انتخاب شده:
১ বংশাবলি 9: SBCL
هایلایت
کپی
مقایسه
به اشتراک گذاشتن
می خواهید نکات برجسته خود را در همه دستگاه های خود ذخیره کنید؟ برای ورودثبت نام کنید یا اگر ثبت نام کرده اید وارد شوید
© The Bangladesh Bible Society, 2000