ইশাইয়া 35
35
মুক্তি পাওয়া লোকদের আনন্দ
1-2মরু-এলাকা ও শুকনা জমি খুশী হবে;
মরুভূমি আনন্দ করবে আর ফুল ফোটাবে।
বসন্তের প্রথম ফুলের মত তাতে অনেক ফুল ধরবে;
মরুভূমি খুব আনন্দ করবে এবং আনন্দে চিৎকার করবে।
তাকে লেবাননের গৌরব দেওয়া হবে,
দেওয়া হবে কর্মিল আর শারোণের সৌন্দর্য;
লোকেরা মাবুদের গৌরব দেখতে পাবে,
দেখতে পাবে আমাদের আল্লাহ্র সৌন্দর্য।
3যারা দুর্বল তাদের হাত শক্তিশালী কর;
কাঁপতে থাকা হাঁটু স্থির কর।
4যাদের দিল ভয়ে ভরা তাদের বল,
“বলবান হও, ভয় কোরো না।
তোমাদের আল্লাহ্ আসবেন,
প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন;
তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
5তখন অন্ধদের চোখ খুলে যাবে,
বধিরদের কান বন্ধ থাকবে না।
6তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে,
বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে।
মরুভূমির নীচ থেকে জোরে পানি বেরিয়ে আসবে,
আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
7শুকনা জমি পুকুর হবে,
আর পিপাসিত মাটিতে পানির ঝর্ণা উঠবে;
যেখানে শিয়ালেরা শুয়ে থাকত
সেই জায়গায় জন্মাবে নল-খাগড়ার জংগল।
8সেখানে হবে একটা রাজপথ,
জ্বী, একটা পথ হবে;
সেটাকে বলা হবে পবিত্রতার পথ।
নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না;
সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে।
অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
9সেখানে কোন সিংহ থাকবে না,
কোন হিংস্র জন্তু সেই পথে যাবে না;
সেখানে তাদের দেখা যাবে না,
কিন্তু কেবল মুক্তি পাওয়া লোকেরাই সেই পথে হাঁটবে,
10আর মাবুদের মুক্ত করা লোকেরাই ফিরে আসবে।
তারা আনন্দে কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে;
তাদের মাথার তাজ হবে চিরস্থায়ী আনন্দ।
তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে,
আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।
Currently Selected:
ইশাইয়া 35: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006