1
ইশাইয়া 35:10
Kitabul Mukkadas
MBCL
আর মাবুদের মুক্ত করা লোকেরাই ফিরে আসবে। তারা আনন্দে কাওয়ালী গাইতে গাইতে সিয়োনে ঢুকবে; তাদের মাথার তাজ হবে চিরস্থায়ী আনন্দ। তারা খুশী ও আনন্দে পূর্ণ হবে, আর দুঃখ ও দীর্ঘনিঃশ্বাস দূরে পালিয়ে যাবে।
Compare
Explore ইশাইয়া 35:10
2
ইশাইয়া 35:3-4
যারা দুর্বল তাদের হাত শক্তিশালী কর; কাঁপতে থাকা হাঁটু স্থির কর। যাদের দিল ভয়ে ভরা তাদের বল, “বলবান হও, ভয় কোরো না। তোমাদের আল্লাহ্ আসবেন, প্রতিশোধ নেবার ও শাস্তি দেবার জন্য আসবেন; তিনি এসে তোমাদের উদ্ধার করবেন।”
Explore ইশাইয়া 35:3-4
3
ইশাইয়া 35:8
সেখানে হবে একটা রাজপথ, জ্বী, একটা পথ হবে; সেটাকে বলা হবে পবিত্রতার পথ। নাপাক লোকেরা তার উপর দিয়ে যাবে না; সেটা হবে তাদের জন্য যারা পবিত্রতার পথে চলে। অসাড়-বিবেক লোকেরা সেই পথ দিয়ে যাবে না।
Explore ইশাইয়া 35:8
4
ইশাইয়া 35:5
তখন অন্ধদের চোখ খুলে যাবে, বধিরদের কান বন্ধ থাকবে না।
Explore ইশাইয়া 35:5
5
ইশাইয়া 35:6
তখন খোঁড়ারা হরিণের মত লাফাবে, বোবাদের জিভ্ আনন্দে চিৎকার করবে। মরুভূমির নীচ থেকে জোরে পানি বেরিয়ে আসবে, আর মরুভূমির নানা জায়গায় স্রোত বইবে।
Explore ইশাইয়া 35:6