ইশাইয়া 24
24
দুনিয়ার ধ্বংস
1দেখ, মাবুদ দুনিয়াকে একেবারে খালি করতে ও ধ্বংস করতে যাচ্ছেন। তিনি তার উপরের অংশ উল্টে ফেলে তার বাসিন্দাদের ছড়িয়ে ফেলবেন। 2সেই দিন ইমাম ও সাধারণ লোকদের, মালিক ও চাকরের, কর্ত্রী ও বাঁদীর, দোকানদার ও খদ্দেরের, যে ধার করে ও যে ধার দেয় তাদের এবং ঋণী ও ঋণদাতার সকলের অবস্থা একই রকম হবে। 3দুনিয়া একেবারে খালি হয়ে পড়ে থাকবে, তা সম্পূর্ণভাবে লুট করা হবে। মাবুদ এই কথা বলেছেন।
4দুনিয়া শোকে নিসে-জ হয়ে যাবে; পৃথিবী ্নান ও নিসে-জ হবে এবং দুনিয়ার সম্মানিত লোকেরা ্নান হবে। 5দুনিয়াকে তার লোকেরা নোংরা করে ফেলেছে। তারা শরীয়ত অমান্য করেছে; তারা নিয়ম ভেংগেছে আর মাবুদের চিরস্থায়ী ব্যবস্থামত চলে নি। 6সেইজন্য একটা বদদোয়া দুনিয়াকে গ্রাস করবে; তার লোকেরা দোষী হবে। সেইজন্য দুনিয়ার বাসিন্দাদের পুড়িয়ে ফেলা হবে আর খুব কম লোকই বেঁচে থাকবে। 7নতুন আংগুর-রস থাকবে না ও আংগুর লতা নিসে-জ হবে; যারা আমোদ-আহ্লাদ করে তারা সবাই দুঃখে দীর্ঘনিঃশ্বাস ফেলবে। 8খঞ্জনির ফুর্তি, হৈ-হুল্লোড়কারীদের শব্দ আর বীণার আনন্দ-গান সব থেমে যাবে। 9তারা আর গান করে করে আংগুর-রস খাবে না; মদখোরদের মুখে মদ তেতো লাগবে। 10শহর ধ্বংস হয়ে পড়ে থাকবে। সমস্ত বাড়ী-ঘর বন্ধ হয়ে যাবে; ভিতরে যাওয়া যাবে না। 11রাস্তায় রাস্তায় আংগুর-রসের জন্য চিৎকার উঠবে। সমস্ত আনন্দের বদলে দুঃখ হবে, আর দুনিয়া থেকে সব আমোদ-আহ্লাদ দূর হয়ে যাবে। 12শহর ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকবে এবং তার দরজা টুকরা টুকরা হয়ে ভেংগে যাবে। 13জলপাই গাছ ঝাড়া হলে পর আর আংগুর তুলে নেবার পর যেমন অল্পই ফল গাছে থাকে, দুনিয়ার জাতিগুলোর অবস্থা তেমনই হবে।
14তারা চিৎকার করবে ও আনন্দে কাওয়ালী গাইবে। তারা পশ্চিম দিক থেকে জোরে জোরে মাবুদের মহিমার প্রশংসা করবে। 15সেইজন্য পূর্ব দিকের লোকেরা মাবুদের গৌরব করুক এবং দূর দেশের লোকেরা ইসরাইলের মাবুদ আল্লাহ্র প্রশংসা করুক। 16দুনিয়ার শেষ সীমা থেকে আমরা এই কাওয়ালী শুনতে পাচ্ছি, “ন্যায়পরায়ণ আল্লাহ্র প্রশংসা হোক!”
কিন্তু আমি বললাম, “হায়! আমি সর্বনাশের মধ্যে পড়ে আছি, কারণ বেঈমানেরা বেঈমানী করছে; জ্বী, তারা খুব বেঈমানী করছে।” 17হে দুনিয়ার লোকেরা, তোমাদের জন্য ভয়, গর্ত ও ফাঁদ অপেক্ষা করে আছে। 18যে লোক ভয়ের শব্দে পালাবে সে গর্তে পড়বে, আর যে গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে। আসমানে ফাটল ধরবে আর দুনিয়ার ভিত্তিগুলো কাঁপবে। 19দুনিয়া টুকরা টুকরা হবে, দুনিয়া ভেংগে পড়বে, দুনিয়া ভীষণভাবে কাঁপবে। 20দুনিয়া মাতালের মত টলবে, বাতাসে দুলতে থাকা কুঁড়ে-ঘরের মত দুলবে। তার গুনাহের ভার তার উপর এত বেশী হবে যে, সে পড়ে যাবে; সে আর কখনও উঠতে পারবে না।
21সেই দিন মাবুদ উপরে আসমানের সব ক্ষমতার অধিকারীদের শাস্তি দেবেন, আর দুনিয়াতে শাস্তি দেবেন বাদশাহ্দের। 22জেলখানার গর্তে যেমন বন্দীদের একসংগে রাখা হয় তেমনি করে তাদের একসংগে রাখা হবে। তাদের বন্ধ করা হবে জেলখানায় আর অনেক দিন পরে তাদের শাস্তি দেওয়া হবে। 23চাঁদ হতভম্ব হবে আর সূর্য লজ্জিত হবে, কারণ আল্লাহ্ রাব্বুল আলামীন সিয়োন পাহাড় ও জেরুজালেমে রাজত্ব করবেন, আর তাঁর বৃদ্ধ নেতারা তাঁর মহিমা দেখতে পাবে।
Currently Selected:
ইশাইয়া 24: MBCL
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006