২ করিন্থীয় 9
9
1আল্লাহ্র বান্দাদের জন্য দান দেবার যে কাজ চলছে সেই সম্বন্ধে তোমাদের কাছে লেখবার অবশ্য কোন দরকার নেই, 2কারণ এই কাজে তোমাদের আগ্রহের কথা আমার জানা আছে। আমি তোমাদের নিয়ে ম্যাসিডোনিয়ার লোকদের কাছে এই বলে গর্ব করি যে, গত বছর থেকে আখায়ার লোকেরা, অর্থাৎ তোমরা এই দানের জন্য প্রস্তুত হয়ে আছ। তোমাদের এই আগ্রহ তাদের বেশীর ভাগ লোককে জাগিয়ে তুলেছে। 3আমি এই ভাইদের পাঠাচ্ছি যেন এই ব্যাপারে তোমাদের নিয়ে আমাদের যে গর্ব তা তাঁদের কাছে সত্যি বলে প্রমাণিত হয়, আর আমি যেভাবে বলেছি সেইভাবে যেন সত্যিই তোমরা প্রস্তুত থাকতে পার। 4তা না হলে ম্যাসিডোনিয়ার লোকেরা যদি আমার সংগে গিয়ে দেখে যে, তোমরা প্রস্তুত নও তবে তোমাদের উপর আমাদের এত ঈমানের জন্য আমরা লজ্জা পাব; অবশ্য তোমরাও লজ্জা পাবে। 5তাই আমি এই ভাইদের আগে তোমাদের কাছে যাবার জন্য অনুরোধ করা দরকার মনে করলাম, যেন তোমরা যে বিরাট দান দিতে ওয়াদা করেছিলে তার ব্যবস্থা তাঁরা আগেই করে রাখতে পারেন। এতে তোমাদের কাছ থেকে জোর করে আমাদের কিছু আদায় করতে হবে না, বরং তোমরা যা দেবে তা দান হিসাবে আগে থেকেই প্রস্তুত থাকবে।
দান করবার বিষয়ে শিক্ষা
6মনে রেখ, যে অল্প বীজ বোনে সে অল্প ফসলই কাটবে আর যে বেশী বীজ বোনে সে বেশী ফসল কাটবে। 7প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তা-ই দেয়। কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয়, কারণ যে খুশী মনে দেয় আল্লাহ্ তাকে মহব্বত করেন। 8তোমাদের সব রকম ভাবে রহমত করবার ক্ষমতা আল্লাহ্র আছে, যাতে তোমাদের যা কিছু দরকার তার সবই সব সময় তোমাদের থাকে; আর তার ফলে যেন তোমরা সব রকম ভাল কাজের জন্য খোলা হাতে দান করতে পার। 9পাক-কিতাবে লেখা আছে,
সে খোলা হাতে গরীবদের দান করেছে;
তার সততা চিরকাল স্থায়ী।
10যিনি চাষীর জন্য বীজ ও খাবারের জন্য রুটি যোগান তিনি তোমাদের বুনবার জন্য বীজও যোগাবেন এবং তার পরিমাণ বাড়িয়ে দেবেন। আর তিনি তোমাদের সৎ কাজের ফল প্রচুর পরিমাণে দেবেন। 11তোমরা সব দিক থেকেই ধনী হবে যাতে তোমরা খোলা হাতে দান করতে পার, আর তাতেই আমাদের মধ্য দিয়ে আল্লাহ্কে শুকরিয়া জানানো হবে।
12তোমাদের এই কাজের ফলে যে কেবল আল্লাহ্র বান্দাদের অভাব পূরণ হবে তা নয়; আল্লাহ্র প্রতি অনেক লোকের কৃতজ্ঞতাও উপ্চে পড়বে। 13তোমরা যে বিশ্বস্ত, তোমাদের এই দান করা তা প্রমাণ করবে, আর তা দেখে তারা আল্লাহ্র গৌরব করবে, কারণ তোমরা মসীহের বিষয়ে সুসংবাদের উপর ঈমান এনে তার বাধ্য হয়েছ এবং তোমরা খোলা হাতে তাদের ও অন্য সবাইকে দান করেছ। 14আল্লাহ্র কাছ থেকে তোমরা যে অশেষ রহমত পেয়েছ তার জন্য তারা সমস্ত দিল দিয়ে তোমাদের জন্য মুনাজাত করবে। 15যে দানের কথা ভাষায় প্রকাশ করা যায় না আল্লাহ্র সেই দানের জন্য তাঁর প্রশংসা হোক।
Currently Selected:
২ করিন্থীয় 9: MBCL
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Single Column : © The Bangladesh Bible Society, 2000
Double Column : © The Bangladesh Bible Society, 2006