জবুর শরীফ 92
92
জবুর
কাওয়ালী। বিশ্রামবার-বিষয়ক গজল।
1মাবুদের শুকরিয়া আদায় করা;
হে সর্বশক্তিমান, তোমার নামের উদ্দেশে কাওয়ালী করা উত্তম;
2খুব ভোরে তোমার অটল মহব্বত,
ও প্রতিরাত্রে তোমার বিশ্বস্ততা তবলিগ করা উত্তম,
3দশতন্ত্রী ও নেবলযন্ত্র সহকারে,
গম্ভীর বীণা-ধ্বনি সহকারে।
4কেননা, হে মাবুদ, তুমি তোমার কাজ দ্বারা আমাকে আহ্লাদিত করেছ;
আমি তোমার হস্তকৃত সমস্ত কাজে জয়ধ্বনি করবো।
5হে মাবুদ, তোমার সমস্ত কাজ কেমন মহৎ।
তোমার সমস্ত সঙ্কল্প অতি গভীর।
6নরপশু জানে না, নির্বোধ তা বোঝে না।
7দুর্বৃত্তরা যখন ঘাসের মত অঙ্কুরিত হয়,
অধর্মচারী সকলে যখন উন্নতি লাভ করে,
তখন তা তাদের হয়ে থাকে চির-বিনাশের জন্য।
8কিন্তু হে মাবুদ, তুমি অনন্তকাল ঊর্ধ্ববাসী।
9কেননা, দেখ, তোমার দুশমনেরা,
হে মাবুদ, দেখ, তোমার দুশমনেরা বিনষ্ট হবে;
দুর্বৃত্তরা সকলে ছিন্নভিন্ন হবে।
10কিন্তু তুমি আমার মাথা বন্য ষাঁড়ের শিংগুলোর মত উন্নত করেছ;
আমি নব তেলে অভিষিক্ত হয়েছি।
11আর আমার চোখ আমার দুশমনদের পরিণতি নিরীক্ষণ করেছে;
আমার কান আমার বিরোধী দুরাচারদের পরিণতির কথা শুনতে পেয়েছে।
12ধার্মিক লোক তালতরুর মত উৎফুল্ল হবে,
সে লেবাননের এরস গাছের মত বাড়বে।
13যারা মাবুদের গৃহে রোপিত,
তারা আমাদের আল্লাহ্র প্রাঙ্গণে উৎফুল্ল হবে।
14তারা বৃদ্ধ বয়সেও ফল উৎপন্ন করবে,
তারা সরস ও তেজস্বী হবে;
15এর দ্বারা প্রচারিত হবে যে, মাবুদ সরল;
তিনি আমার শৈল এবং তাঁতে কোন অন্যায় নেই।
Currently Selected:
জবুর শরীফ 92: BACIB
Highlight
Share
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013