YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 87

87
জবুর
কারুন-সন্তানদের কাওয়ালী। গজল।
1তাঁর ভিত্তিমূল পবিত্র পর্বত-শ্রেণীতে অবস্থিত।
2মাবুদ সিয়োনের তোরণদ্বারগুলো ভালবাসেন,
ইয়াকুবের সমস্ত আবাসের চেয়ে বেশি ভালবাসেন।
3হে আল্লাহ্‌র পুরি, তোমার বিষয়ে বিবিধ গৌরবের কথা কথিত হয়।
[সেলা।]
4যারা আমাকে জানে,
তাদের মধ্যে আমি রহবের ও ব্যাবিলনের উল্লেখ করবো;
দেখ, পলেষ্টিয়া, টায়ার ও ইথিওপিয়া;
এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।
5আর সিয়োনের বিষয়ে বলা যাবে,
এই ব্যক্তি এবং ঐ ব্যক্তি ওর মধ্যে জন্মগ্রহণ করলো,
এবং সর্বশক্তিমান নিজেই সেটি অটল করবেন।
6মাবুদ যখন জাতিদের নাম লেখেন, তখন গণনা করলেন,
এই ব্যক্তি সেখানে জন্মগ্রহণ করলো।
[সেলা।]
7গায়কেরা ও নর্তকেরা বলবে,
আমার সমস্ত ফোয়ারা তোমার মধ্যে।

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Video for জবুর শরীফ 87