YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 84

84
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, গিত্তীৎ। কারুন-সন্তানদের কাওয়ালী।
1হে বাহিনীগণের মাবুদ,
তোমার আবাস কেমন প্রিয়!
2আমার প্রাণ মাবুদের প্রাঙ্গণের জন্য আকাঙ্খা করে, এমন কি, মূর্চ্ছিত হয়,
আমার হৃদয় ও আমার মাংস জীবন্ত আল্লাহ্‌র উদ্দেশে উচ্চধ্বনি করে।
3সত্যি, চটকপাখি একটি বাসা পেয়েছে,
খঞ্জনপাখি নিজের বাচ্চা রাখার একটি আশ্রয় পেয়েছে;
তোমার কোরবানগাহ্‌ই সেই স্থান,
হে বাহিনীগণের মাবুদ, আমার বাদশাহ্‌, আমার আল্লাহ্‌।
4সুখী তারা, যারা তোমার বাড়িতে বাস করে,
তারা সতত তোমার প্রশংসা করবে। [সেলা।]
5সুখী সেই ব্যক্তি, যার বল তোমাতে,
সিয়োনগামী রাজপথ যার হৃদয়ে রয়েছে।
6তারা বাকা-উপত্যকা দিয়ে গমন করে,
তারা তা ফোয়ারায় পরিণত করে;
প্রথম বৃষ্টি তা বিবিধ মঙ্গলে ভূষিত করে।
7তারা উত্তরোত্তর বলবান হয়ে অগ্রসর হয়,
প্রত্যেকে সিয়োনে আল্লাহ্‌র কাছে দেখা দেয়।
8হে মাবুদ, বাহিনীগণের আল্লাহ্‌, আমার মুনাজাত শোন;
হে ইয়াকুবের আল্লাহ্‌, কান দাও।
[সেলা।]
9দেখ, হে আল্লাহ্‌, আমাদের ঢাল,
দৃষ্টিপাত কর তোমার অভিষিক্ত লোকের মুখের প্রতি।
10কেননা তোমার প্রাঙ্গণে একদিনও হাজার দিনের চেয়ে উত্তম;
বরং আমার আল্লাহ্‌র গৃহের গোবরাটে দাঁড়িয়ে থাকা আমার বাঞ্ছনীয়,
তবু নাফরমানীর তাঁবুতে বাস করা বাঞ্ছনীয় নয়।
11কারণ মাবুদ আল্লাহ্‌ সূর্য ও ঢাল;
মাবুদ রহমত ও মহিমা প্রদান করেন;
যারা সৎ পথে চলে,
তিনি তাদের মঙ্গল করতে অস্বীকার করবেন না।
12হে বাহিনীগণের মাবুদ, সুখী সেই ব্যক্তি,
যে তোমার উপরে নির্ভর করে।
 

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in