জবুর শরীফ 64
64
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। হযরত দাউদের কাওয়ালী।
1হে আল্লাহ্, আমার কাতরোক্তি শোন,
দুশমনদের ভয় থেকে আমার জীবন রক্ষা কর।
2দুর্বৃত্তদের গূঢ় মন্ত্রণা থেকে,
অধর্মচারীদের জনতা থেকে,
আমাকে লুকিয়ে রাখ।
3তারা তলোয়ারের মত নিজ নিজ জিহ্বায় শান দিয়েছে;
তারা কটুবাক্যরূপ তীর ধনুকে লাগিয়ে রেখেছে,
4যেন গোপনে সিদ্ধ লোকের প্রতি তা নিক্ষেপ করে;
তারা অকস্মাৎ তাকে তীর মারে, ভয় করে না।
5তারা কুমন্ত্রণায় নিজেদের সবল করে,
গোপনে ফাঁদ পাতবার বিষয়ে কথাবার্তা বলে;
তারা বলে, কে আমাদেরকে দেখবে?
6তারা অপরাধের সন্ধান করে নেয়,
[বলে,] আমরা চতুরতার সঙ্গে ষড়যন্ত্র করে চিন্তা করে দেখেছি,
প্রত্যেকের সঙ্কল্প ও হৃদয় গভীর।
7কিন্তু আল্লাহ্ তাদেরকে বাণবিদ্ধ করবেন,
অকস্মাৎ তারা বাণে আহত হবে।
8এভাবে তারা হোঁচট খাবে;
তাদের জিহ্বা তাদের বিপক্ষ হবে;
যত লোক তাদের দেখবে, সকলে উপহাস করবে।
9আর সমস্ত মানুষ ভয় পাবে,
তারা আল্লাহ্র কাজ তবলিগ করবে,
আর তাঁর কাজ বিবেচনা করবে।
10ধার্মিক লোক মাবুদে আনন্দ করবে,
ও তাঁর মধ্যে আশ্রয় নিবে,
আর সরলচিত্ত সকলে গর্ব করবে।
Currently Selected:
জবুর শরীফ 64: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013