জবুর শরীফ 63
63
জবুর
হযরত দাউদের কাওয়ালী। এহুদার মরুভূমিতে তাঁর অবস্থিতিকালীন।
1হে আল্লাহ্, তুমি আমার আল্লাহ্;
আমি সযত্নে তোমার খোঁজ করবো;
আমার প্রাণ তোমার জন্য পিপাসিত,
আমার দেহ তোমার জন্য ব্যাকুল,
শুকনো ও ক্লান্তিকর দেশে, পানিবিহীন দেশে।
2এভাবে আমি পবিত্র স্থানে তোমার মুখ চেয়ে থাকতাম,
তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখবার জন্য।
3কারণ তোমার অটল মহব্বত জীবন হতেও উত্তম;
আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করবে।
4এভাবে আমি সারা জীবন তোমার শুকরিয়া করবো,
আমি তোমার নামে অঞ্জলি উঠাবো।
5আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন সুখাদ্য আহার করলে হয়,
আমার মুখ আনন্দপূর্ণ ওষ্ঠাধরে তোমার প্রশংসা করবে।
6আমি বিছানার উপরে যখন তোমাকে স্মরণ করি,
তখন প্রহরে প্রহরে তোমার বিষয় ধ্যান করি।
7কেননা তুমি আমার সহায় হয়ে আসছে,
তোমার পক্ষযুগলের ছায়াতে আমি আনন্দধ্বনি করবো।
8আমার প্রাণ পদে পদে তোমার সঙ্গে সঙ্গে চলে;
তোমার ডান হাত আমাকে ধরে রাখে।
9কিন্তু ওরা বিনাশার্থে আমার প্রাণের খোঁজ করে,
তারা দুনিয়ার অধঃস্থানে যাবে।
10তাদের তলোয়ারের হাতে তুলে দেওয়া হবে,
তারা শিয়ালদের খাদ্য হবে।
11কিন্তু বাদশাহ্ আল্লাহ্তে আনন্দ করবেন;
যে কেউ তাঁতে শপথ করে, সে গর্ব করবে;
কারণ মিথ্যাবাদীদের মুখ রুদ্ধ হবে।
Currently Selected:
জবুর শরীফ 63: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013