YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 61

61
জবুর
বাদশাহ্‌র জন্য মুনাজাত
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের।
1হে আল্লাহ্‌, আমার কাতরোক্তি শোন,
আমার মুনাজাতে কান দাও।
2অন্তর অবসন্ন হলে আমি দুনিয়ার প্রান্ত থেকে তোমাকে ডাকব;
আমার চেয়ে উঁচু শৈলে আমাকে নিয়ে যাও।
3কেননা তুমি হয়েছ আমার আশ্রয়,
দুশমন থেকে রক্ষাকারী দৃঢ় উচ্চগৃহ।
4আমি চিরকাল তোমার তাঁবুতে বাস করবো,
তোমার পক্ষযুগের অন্তরালে আশ্রয় নেব।
[সেলা।]
5কেননা, হে আল্লাহ্‌, তুমিই আমার সমস্ত মানত শুনেছ,
যারা তোমার নাম ভয় করে, তাদের অধিকার তাদেরকে দিয়েছ।
6তুমি বাদশাহ্‌র আয়ু বৃদ্ধি করবে,
তাঁর বছর পুরুষে পুরুষে থাকবে।
7তিনি চিরকাল আল্লাহ্‌র সাক্ষাতে বসতি করবেন;
অটল মহব্বত ও বিশ্বস্ততাকে তাঁর রক্ষার্থে নিযুক্ত কর।
8তাতে আমি চিরকাল তোমার নামের প্রশংসা গাইব,
প্রতিদিন আমার মানত পূর্ণ করবো।

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 61