জবুর শরীফ 60
60
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। স্বর, শূষণ-এদূৎ। দাউদের মিক্তাম। শিক্ষা দেবার জন্য। যখন অরাম-নহরয়িমের ও অরাম-সেবার সঙ্গে তাঁর যুদ্ধ হয়, আর যোয়াব ফিরে লবণ-উপত্যকায় ইদোমের বারো হাজার লোককে হত্যা করেন, সেই সময়কার।
1হে আল্লাহ্, তুমি আমাদেরকে পরিত্যাগ করেছ,
আমাদেরকে ভগ্ন করেছ, তুমি ক্রুদ্ধ হয়েছ;
ফিরে আমাদেরকে পুনঃস্থাপন কর।
2তুমি দেশ প্রকম্পান্বিত করেছ, বিদীর্ণ করেছ;
দেশের ভঙ্গের প্রতিকার কর, কেননা দেশ টলছে।
3তুমি তোমার লোকদেরকে কষ্ট দেখিয়েছ,
তুমি আমাদের অস্থিরতারূপ মদ্য পান করিয়েছ।
4যারা তোমাকে ভয় করে, তুমি তাদেরকে একটি নিশান দিয়েছ,
যেন তা সত্যের পক্ষে তুলে ধরা যায়।
[সেলা।]
5তোমার প্রিয়েরা যেন উদ্ধার পায়,
সেজন্য তুমি নিজের ডান হাত দিয়ে রক্ষা কর,
আমাদের উত্তর দাও।
6আল্লাহ্ তাঁর পবিত্র স্থানে প্রতিজ্ঞা করে বলেছেন,
আমি উল্লাস করবো, আমি শিখিম বিভাগ করবো,
ও সুক্কোতের উপত্যকা পরিমাপ করবো।
7গিলিয়দ আমার, মানশাও আমার;
আর আফরাহীম আমার শিরস্ত্রাণ;
এহুদা আমার বিচারদণ্ড;
8মোয়াব দেশ আমার পা ধোয়ার পাত্র;
আমি ইদোমের উপরে আমার পায়ের জুতা নিক্ষেপ করবো;
হে পলেষ্টিয়া, তুমি আমার জন্য উচ্চধ্বনি কর।
9কে আমাকে ঐ দৃঢ় নগরে নিয়ে যাবে?
কে ইদোম পর্যন্ত আমাকে পথ দেখাবে?
10হে আল্লাহ্, তুমি কি আমাদেরকে ত্যাগ কর ফন?
হে আল্লাহ্, তুমি আমাদের বাহিনীদের সঙ্গে গমন কর না।
11বিপক্ষের প্রতিকূলে আমাদের সাহায্য কর;
কেননা মানুষ কৃত সাহায্য মিথ্যা।
12আল্লাহ্র দ্বারা আমরা বীরের কাজ করবো;
তিনিই আমাদের বিপক্ষদেরকে পদদলিত করবেন।
Currently Selected:
জবুর শরীফ 60: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013