জবুর শরীফ 54
54
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের মস্কীল। যখন সীফীয়েরা এসে তালুতকে বললো, ‘দাউদ আমাদের মধ্যে লুকিয়ে আছেন’ গজলটি সেই সময়কার।
1আল্লাহ্, তোমার নামে আমাকে নিস্তার কর,
তোমার পরাক্রমে আমার বিচার নিষ্পন্ন কর।
2হে আল্লাহ্, আমার মুনাজাত শোন,
আমার মুখের কথায় কান দাও।
3কেননা অপরিচিত লোকেরা আমার বিপক্ষে উঠেছে,
দুর্দান্ত লোকেরা আমার প্রাণের খোঁজ করেছে;
তারা আল্লাহ্কে সম্মুখে রাখে নি।
[সেলা।]
4দেখ, আল্লাহ্ আমার সাহায্যকারী;
প্রভু আমার প্রাণরক্ষকদের মধ্যবর্তী।
5তিনি সকল অমঙ্গল আমার গুপ্ত দুশমনদের কাছে ফিরিয়ে দেবেন;
তুমি তোমার বিশ্বস্ততায় তাদেরকে সংহার কর।
6আমি তোমার উদ্দেশে স্ব-ইচ্ছার বলি কোরবানী করবো;
হে মাবুদ, তোমার নামের প্রশংসা-গজল করবো, কেননা তা উত্তম।
7কারণ তিনি আমাকে সমস্ত সঙ্কট থেকে উদ্ধার করেছেন,
এবং আমার চোখ আমার দুশমনদের দুর্দশা দেখেছে ।
Currently Selected:
জবুর শরীফ 54: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013