জবুর শরীফ 46
46
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। কারুন-সন্তানদের। স্বর, অলামোৎ। গজল।
1আল্লাহ্ আমাদের পক্ষে আশ্রয় ও বল।
তিনি সঙ্কটকালে অতি সুপ্রাপ্য সহায়।
2অতএব আমরা ভয় করবো না—
যদিও দুনিয়া পরিবর্তিত হয়,
যদিও পর্বতমালা টলে সমুদ্রের গর্ভে গিয়ে পড়ে।
3তার পানি গর্জন করুক, প্রচণ্ড হোক,
তার আস্ফালনে পর্বতমালা কেঁপে ওঠুক।
[সেলা।]
4একটি নদী আছে তার সমস্ত স্রোত আল্লাহ্র নগরকে,
সর্বশক্তিমানের শরীয়ত-তাঁবুর পবিত্র স্থানকে আনন্দিত করে।
5আল্লাহ্ তার মধ্যবর্তী, তা বিচলিত হবে না;
প্রভাতেই আল্লাহ্ তার সাহায্য করবেন।
6জাতিরা গর্জন করলো, সমস্ত রাজ্য বিচলিত হল;
তিনি গর্জন করলেন, দুনিয়া গলে গেল।
7বাহিনীগণের মাবুদ আমাদের সহবর্তী;
ইয়াকুবের আল্লাহ্ আমাদের আশ্রয়। [সেলা।]
8চল, মাবুদের কার্যকলাপ দেখ,
যিনি দুনিয়াতে ধ্বংস সাধন করলেন।
9তিনি দুনিয়ার প্রান্ত পর্যন্ত যুদ্ধ নিবৃত্ত করেন;
তিনি ধনুক ভেঙ্গে ফেলবেন, বর্শা খণ্ড খণ্ড করেন,
তিনি সমস্ত রথ আগুনে পুড়িয়ে দিবেন।
10তোমরা ক্ষান্ত হও; জেনো, আমিই আল্লাহ্;
আমি জাতিদের মধ্যে উন্নত হব,
আমি দুনিয়াতে উন্নত হব।
11বাহিনীগণের মাবুদ আমাদের সহবর্তী;
ইয়াকুবের আল্লাহ্ আমাদের আশ্রয়।
[সেলা।]
Currently Selected:
জবুর শরীফ 46: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013