জবুর শরীফ 43
43
জবুর
1হে আল্লাহ্, আমার বিচার কর,
অসাধু ব্যক্তিদের সঙ্গে আমার ঝগড়া নিষ্পন্ন কর;
ছলনাপ্রিয় ও অন্যায়কারী মানুষ থেকে আমাকে উদ্ধার কর।
2কেননা তুমিই আমার আল্লাহ্ যার মধ্যে আমি আশ্রয় নিয়েছি;
কেন আমাকে ত্যাগ করেছ?
আমি কেন দুশমনের জোর-জুলুমে বিষণ্ন হয়ে বেড়াচ্ছি?
3তোমার আলো ও তোমার সত্য প্রেরণ কর;
তারাই আমার পথপ্রদর্শক হোক,
তোমার পবিত্র পাহাড় ও তোমার আবাসে আমাকে উপস্থিত করুক।
4তাতে আমি আল্লাহ্র কোরবানগাহ্র কাছে যাব,
আমার পরমানন্দজনক আল্লাহ্র সম্মুখে যাব;
আর হে আল্লাহ্, আমার আল্লাহ্,
আমি বীণাযন্ত্রে তোমার প্রশংসা করবো।
5হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
আল্লাহ্র অপেক্ষা কর;
কেননা আমি আবার তাঁর প্রশংসা-গজল করবো;
তিনি আমার নাজাতদাতা ও আমার আল্লাহ্।
Currently Selected:
জবুর শরীফ 43: BACIB
Highlight
Share
Compare
Copy
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013