Bible App logo
Search Icon

জবুর শরীফ 4

4
জবুর
প্রধান বাদ্যকরের জন্য। তারযুক্ত যন্ত্রে। হযরত দাউদের কাওয়ালী।
1হে আমার ধার্মিকতার আল্লাহ্‌,
আমি ডাকলে আমাকে উত্তর দাও।
সঙ্কটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ;
আমাকে রহম কর, আমার মুনাজাত শোন।
2হে মানব সন্তানেরা কতকাল আমার সম্মান অপমানে পরিণত করবে?
কতকাল অসার কথা ভালবাসবে ও মিথ্যা কথার খোঁজ করবে? [সেলা।]
3তোমরা জেনো মাবুদ নিজের বিশ্বস্ত লোককে
নিজের জন্য পৃথক করে রেখেছেন;
আমি মাবুদকে ডাকলে তিনি শুনবেন।
4তোমরা ভয় কর, গুনাহ্‌ করো না,
তোমাদের বিছানার উপরে
মনে মনে কথা বল ও নীরব হও। [সেলা।]
5তোমরা ধার্মিকতায় কোরবানী দেও,
আর মাবুদের উপর ভরসা রাখ।
6অনেকে বলে, কে আমাদেরকে মঙ্গল দেখাবে?
হে মাবুদ আমাদের প্রতি নিজের মুখের আলো উদিত কর।
7তুমি আমার অন্তঃকরণে এমন আনন্দ দিয়েছ,
যা ওদের শস্য ও প্রচুর আঙ্গুর-রসের সময়েও হয় না।
8আমি শান্তিতে শয়ন করবো, নিদ্রাও যাব;
কেননা, হে মাবুদ, তুমিই একাকী
আমাকে নির্ভয়ে বাস করতে দিচ্ছ।
 

Highlight

Copy

Compare

Share

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in