জবুর শরীফ 3
3
জবুর
দাউদ তাঁর নিজের পুত্র অব্শালোমের কাছ থেকে পালিয়ে যাবার সময়কার কাওয়ালী।
1হে মাবুদ, আমার বিপক্ষ কত বৃদ্ধি পেয়েছে।
অনেকে আমার বিরুদ্ধে উঠছে।
2অনেকে আমার প্রাণের উদ্দেশে বলছে,
আল্লাহ্র কাছে ওর জন্য কোন সাহায্য নেই। [সেলা।]
3কিন্তু, হে মাবুদ, তুমিই আমার বেষ্টনকারী ঢাল,
আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী।
4আমি স্বরবে মাবুদকে ডাকি,
আর তিনি তাঁর পবিত্র পর্বত থেকে আমাকে উত্তর দেন। [সেলা।]
5আমি শয়ন করলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হলাম;
কারণ মাবুদ আমাকে ধারণ করেন।
6আমি হাজার হাজার লোককেও ভয় পাব না,
যারা আমার বিরুদ্ধে চারদিকে যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়েছে।
7হে মাবুদ, উঠ;
হে আমার আল্লাহ্ আমার উদ্ধার কর;
কেননা তুমি আমার সমস্ত দুশমনের চোয়ালে আঘাত করেছ,
তুমি দুষ্টদের সমস্ত দাঁত ভেঙ্গে দিয়েছ।
8উদ্ধার মাবুদেরই কাছে;
তোমার লোকদের উপরে তোমার দোয়া বর্ষিত হোক। [সেলা।]
Currently Selected:
জবুর শরীফ 3: BACIB
Highlight
Copy
Compare
Share
Want to have your highlights saved across all your devices? Sign up or sign in
Kitabul Muqaddas (BACIB) Copyright © Biblical Aids to Churches in Bangladesh, 2013