YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 34

34
জবুর
হযরত দাউদের। যখন তিনি আবিমালেকের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখিয়েছিলেন এবং আবিমালেক তাঁকে তাড়িয়ে দিয়েছিলেন আর তিনিও প্রস্থান করেছিলেন, কাওয়ালীটি সেই সময়কার।
1আমি সর্বসমক্ষে মাবুদের শুকরিয়া আদায় করবো;
তাঁর প্রশংসা নিরন্তর আমার মুখে থাকবে।
2আমার প্রাণ মাবুদকে নিয়েই গর্ব করবে;
তা শুনে নম্র লোকেরা আনন্দিত হবে।
3আমার সঙ্গে মাবুদের মহিমা ঘোষণা কর;
এসো, আমরা একসঙ্গে তাঁর নামের প্রতিষ্ঠা করি।
4আমি মাবুদের খোঁজ করলাম,
তিনি আমাকে জবাব দিলেন,
আমার সকল আশঙ্কা থেকে উদ্ধার করলেন।
5ওরা তাঁর প্রতি দৃষ্টিপাত করে দীপ্যমান হল;
তাদের মুখ কখনও বিবর্ণ হবে না।
6এই দুঃখী যখন ডাকল, মাবুদ শুনলেন,
একে সকল সঙ্কট থেকে নিস্তার করলেন।
7যারা মাবুদকে ভক্তিপূর্ণ ভয় করে,
মাবুদের ফেরেশতা তাদের চারদিকে শিবির স্থাপন করেন,
আর তাদেরকে উদ্ধার করেন।
8আস্বাদন করে দেখ, মাবুদ মঙ্গলময়;
সুখী সেই ব্যক্তি, যে তাঁর শরণাপন্ন।
9হে তাঁর পবিত্র ব্যক্তিরা, মাবুদকে ভয় কর,
কেননা তাঁর ভয়কারীদের অভাব হয় না।
10যুবসিংহদের অনটন ও ক্ষুধায় কষ্ট হয়,
কিন্তু যারা মাবুদের খোঁজ করে,
তাদের কোন মঙ্গলের অভাব হয় না।
11এসো, বৎসরা, আমার কথা শোন,
আমি তোমাদেরকে মাবুদের ভয় শিক্ষা দিই।
12কোন্‌ ব্যক্তি জীবনে প্রীত হয়,
মঙ্গল দেখবার জন্য দীর্ঘায়ু ভালবাসে?
13তুমি হিংসা থেকে তোমার জিহ্বাকে,
ছলনার কথা থেকে তোমার ঠোঁটকে সাবধানে রাখ।
14মন্দ থেকে দূরে যাও, যা ভাল তা-ই কর;
শান্তির খোঁজ কর ও তার অনুধাবন কর।
15ধার্মিকদের প্রতি মাবুদের দৃষ্টি আছে,
তাদের আর্তনাদের প্রতি তাঁর কান আছে।
16মাবুদের মুখ দুর্বৃত্তদের প্রতিকূল;
তিনি ভূতল থেকে তাদের স্মৃতি লোপ করবেন।
17ধার্মিকেরা কান্নাকাটি করলো, মাবুদ শুনলেন,
তাদের সকল সঙ্কট থেকে তাদেরকে উদ্ধার করলেন।
18মাবুদ ভগ্নচিত্তদের নিকটবর্তী,
তিনি তাদের নাজাত করেন যাদের
সকল আশা ধ্বংস হয়ে গেছে।
19ধার্মিকের বিপদ অনেক,
কিন্তু সেসব থেকে মাবুদ তাকে উদ্ধার করেন।
20তিনি তার সমস্ত অস্থি রক্ষা করেন;
তার মধ্যে একখানিও ভগ্ন হয় না।
21নাফরমানী দুর্জনকে সংহার করবে,
ধার্মিকের বিদ্বেষীরা দোষীকৃত হবে।
22মাবুদ তাঁর গোলামদের প্রাণ মুক্ত করেন;
যারা তাঁর মধ্যে আশ্রয় নেয় তাদের কেউই দোষীকৃত হবে না।
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in