YouVersion Logo
Search Icon

জবুর শরীফ 33

33
জবুর
1ধার্মিকগণ মাবুদে আনন্দ ধ্বনি কর;
প্রশংসা করা সরল লোকদের উপযুক্ত।
2তোমরা বীণাতে মাবুদের প্রশংসা-গজল কর,
দশতন্ত্রী নেবলে তাঁর উদ্দেশে গজল গাও।
3তাঁর উদ্দেশে নতুন গজল গাও,
জয়ধ্বনিসহ মনোহর বাদ্য কর।
4কেননা মাবুদের কালাম যথার্থ,
তাঁর সকল কাজ বিশ্বস্ততাসিদ্ধ।
5তিনি ধার্মিকতা ও ন্যায়বিচার ভালবাসেন;
দুনিয়া মাবুদের অটল মহব্বতে পরিপূর্ণ।
6আসমান নির্মিত হল মাবুদের কালামে,
তার সমস্ত বাহিনী তাঁর মুখের শ্বাসে।
7তিনি সমুদ্রের জলরাশি একস্থানে সঞ্চিত করেন,
তিনি সমস্ত জলধি ভাণ্ডারে রাখেন।
8সমস্ত দুনিয়া মাবুদকে ভয় করুক;
দুনিয়ার নিবাসী সকলে তাঁর থেকে ভীত হোক।
9তিনি কথা বললেন, আর উৎপত্তি হল,
তিনি হুকুম করলেন, আর স্থিতি হল।
10মাবুদ জাতিদের মন্ত্রণা ব্যর্থ করেন,
তিনি লোকবৃন্দের সমস্ত সঙ্কল্প বিফল করেন।
11মাবুদের মন্ত্রণা চিরকাল স্থির থাকে,
তাঁর অন্তরের সঙ্কল্প পুরুষানুক্রমে স্থায়ী।
12সুখী সেই জাতি, যার আল্লাহ্‌ মাবুদ,
সেই লোকসমাজ, যাকে তিনি নিজের
অধিকারের জন্য মনোনীত করেছেন।
13মাবুদ বেহেশত থেকে দৃষ্টিপাত করেন,
তিনি সমস্ত মানবজাতিকে নিরীক্ষণ করেন।
14তিনি তাঁর বাসস্থান থেকে দৃষ্টিপাত করেন
দুনিয়ার সমস্ত নিবাসীর উপরে।
15তিনি একে একে তাদের হৃদয় গঠন করেন,
তিনি তাদের সমস্ত কাজ আলোচনা করেন।
16কোন বাদশাহ্‌ মহাসৈন্য দ্বারা উদ্ধার পায় না;
বীর মহাশক্তি দ্বারা নিস্তার পায় না;
17ত্রাণের জন্য ঘোড়া মিথ্যা,
সে তার মহাশক্তিতে রক্ষা করতে পারে না।
18দেখ, মাবুদের দৃষ্টি তাদের উপরে,
যারা তাঁকে ভক্তিপূর্ণ ভয় করে,
যারা তাঁর অটল মহব্বতের প্রতীক্ষা করে,
19মৃত্যু থেকে তাদের প্রাণ রক্ষা করার জন্য,
দুর্ভিক্ষে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য।
20আমাদের প্রাণ মাবুদের অপেক্ষায় রয়েছে;
তিনিই আমাদের সহায় ও আমাদের ঢাল।
21হ্যাঁ, আমাদের অন্তর তাঁতেই আনন্দ করবে,
কেননা আমরা তাঁর পবিত্র নামের উপর ঈমান এনেছি।
22হে মাবুদ, তোমার অটল মহব্বত আমাদের উপরে বর্ষিত হোক,
কেননা আমরা তোমার অপেক্ষা করেছি।
 

Highlight

Share

Compare

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

Videos for জবুর শরীফ 33